Nokia X6 মডেল মোবাইল সেট
০২ রা এপ্রিল, ২০১০ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যারা গান শুনতে ভালোবাসেন তাদের জন্য বাজারে এনেছে নকিয়া এক্স৬ (Nokia X6) মডেলের মোবাইল সেট। এ ডিভাইসে মানসম্পন্ন সঙ্গীত শোনা যাবে। এতে রয়েছেÑ ডেডিকেটেড মিউজিক কিজ, ৩.৫ এমএম সংযোগ (কানেক্টর) সহায়তা ও ব্যাটারির দীর্ঘ স্থায়িত্ব। নকিয়া এক্স৬ ডিভাইসের আরো কিছু অনন্য সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। যেমনÑ এ সেটে ৩৫ ঘণ্টা পর্যন্ত গান পরিবেশনের ক্ষমতা রয়েছে, এতে ১৬ গিগাবাইট (জিবি) মেমোরি আছে, যেখানে সাড়ে ৫ হাজার ৫০০টি গান স্টোর করা সহ সব কয়টি প্রধান ডিজিটাল মিউজিক ফরম্যাটের গান শোনা সম্ভব। এতে রয়েছে ৩.২ ইঞ্চি ফিঙ্গার টাচ ইন্টারফেস ও কার্ল জেসিস লেন্সসহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া নকিয়া এক্স৬ ডিভাইসে ছবি ও ভিডিও দেখাসহ ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধার্থে আছে ১৬:৯ ওয়াইড স্ক্রিন। এ সেট ব্যবহারকারীরা খুব সহজেই ফেইস বুক ও টুইটারের (Facebook and Twitter) মতো সামাজিক নেটওয়ার্কিংয়ের জনপ্রিয় ওয়েবসাইটগুলোতেও ঢুকতে পারবেন। এতে ইএ’র স্পোর এবং গেমলফটের এসফল্ট৪ ও ডিজে মিক্স ট্যুরÑ এ তিনটি গেম সংযোজিত রয়েছে। সেই সঙ্গে অভি স্টোরের মাধ্যমে সরাসরি আরো অনেক গেম ও অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যাবে।
নকিয়ার নতুন ওয়েব পোর্টাল : নকিয়ার নতুন ওয়েব পোর্টাল
http://nowplaying.nokia.com/bd/ চালু করার ফলে এখন থেকে সঙ্গীতপিপাসুরা ইন্টারনেটে মাত্র একবার ক্লিক করলেই তাদের প্রিয় তারকা শিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এ ওয়েব পোর্টালটি ব্যবহারকারীকে শুধু গান শোনা ও প্রিয় শিল্পীর সঙ্গে যোগাযোগের বিরল অনুভূতিই এনে দেবে না! এর সঙ্গে অভি স্টোর থেকে তাদের জন্য বিভিন্ন ধরনের গেম ও অ্যাপ্লিকেশনসহ বিনোদনভিত্তিক নানা ধরনের আনুষঙ্গিক সুবিধাও নিশ্চিত করবে। যা গান-পিপাসুদের সুর ও সঙ্গীতের অপূর্ব মূর্ছনায় মাতোয়ারা করে তুলবে। এরই মধ্যে ফুয়াদের প্রথম ব্লগ পোস্টটি নাউপ্লেয়িং নকিয়া. কম. বিডি (nowplaying.nokia.com.bd) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ফিডব্যাক ব্যান্ডও শিগগির এ ওয়েব পোর্টালে তাদের ব্লগে ফ্যান বা ভক্তদের সামনে হাজির হবে। তারা ব্লগের মাধ্যমে সরাসরি সেলিব্রেটিদের সঙ্গে কথা বলার দুর্লভ সুযোগ পাবেন। ‘বিশ্বব্যাপী বিনোদন জগতে ইন্টারনেটে ব্লগ ও সামাজিক (সোস্যাল) নেটওয়ার্কের মাধ্যমে আবেগ, অনুভূতি প্রকাশ এবং কথা বলা এখন জীবনেরই অংশ হয়ে দাঁড়িয়েছে। সে অনুযায়ীই শিল্পীরা ইন্টারনেটকে ফ্যান বা ভক্ত-শ্রোতাদের সঙ্গে সম্পৃক্ততার সেতুবন্ধন গড়ে তোলার অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন