ক্যামনে কি,পান্তা ভাতে ঘি!
আমি উপলক্ষে বাঙালী!
আরে ভাই হইছেটা কি?
মাইক্রবাসে তাতে কি!
এইত্ত সেদিন,ভুইলা গেলি?
নতুন বচ্ছর শুরু করলি,
ব্যাকতে করলি খাছরামি।
রাস্তার মইধ্যে,করতে পারলি,
অক্ষন কছ ছি ছি ছি!
পাইয়া কটু কতা কওয়ার চান্স,
সব্বাই মিললা করলি কত ডান্স।
কইলি 'এইবার আর ছারন নাই,
দ্যাশের থেইকা করমু বিদায়,
যাগো মনুষত্ব নাই।'
তারপরে কি নাচন কোদন,
করলি নানা স্থানে মানব বন্ধন।
আইল দ্যাশে পাকি দল,
খেলায় হইল পুরা ধবল।
পাইলি নতুন উপলক্ষ,
ভুইলা গেলি সেই পক্ষ।
সবাই নাচলি তা ধিন তিন,
দ্যাশে আইল খুশির দিন।
খুশির চোটে ভুইল্লা গেলি চোট;
মাগার হ্যারা ক্যামনে ভোলে,
জাগো দিলে আছে বোধ?
আরে ভাই আমি উপলক্ষে বাঙালী,
চান্স পাইছি তাই ছড়া লিখছি।
আর কবিতো অক্কা পাইছে,আছে কে
যে লেইখা আমগো জাগায় দিব বোধ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



