somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীই আমাদের স্বপ্ন

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর প্রতিটি জীবন আলাদা,
আলাদা প্রতিটা চাওয়া, প্রত্যেকটা সম্পর্ক।
প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি যেমন আলাদা,
তেমনি আলাদা, দৃষ্টির ভাজে
ছড়িয়ে থাকা, প্রত্যেকটা স্বপ্ন।

কোথাও স্বপ্ন আসে, মরুভূমির বুকে
যাযাবর জীবন কাটানোর,
কোথাওবা, কৃষ্ণচূড়ার লালের
মাঝে হারিয়ে যাওয়ার।

কোথাও পাহাড় চড়ে, কোথাও
সাঁতরে পাড়ি দেয় অতল সমুদ্র।

কেউবা বিশ্বভ্রমন করে
ছোট্ট ডিঙ্গি বেয়ে,
কেউ থাকে চার দেয়ালের
অন্ধকারে মুখ লুকিয়ে।

কেউ চায় শিশির ছুতে,
কেউবা চায়, সাফল্যের
সিঁড়ি বেয়ে আকাশ ছুঁতে।
কেউ মেঘের গায়ে পাহাড়ের ছবি দেখে,
কেউবা সবুজ ঘাসের মাঠ পেরিয়ে
হেঁটে যায় অনেকটা দূরে।

তবু এতটা দূরে গভীর অন্ধকারে হারিয়ে
গিয়েও ভুলতে পারেনা, এমন স্বপ্নে ঠাঁসা
রঙ্গিন আলোর আনান্দভুবনটাকে।

তাই, পৃথিবীই আমাদের বাঁচিয়ে রাখে,
তাই, পৃথিবীই আমাদের স্বপ্ন।
সময়ের চাকা ঘোরে অবিরত;
চাদও কখনও সখনও
দিনের আলোয় দেখা দেয়,
আমি, তুমি, আমরা সবাই
ভালবাসি বলেই।

সব থেকে ত্যাগী মানুষটাও
ত্যাগের আনন্দে ত্যাগ করে স্বর্বস্য।
সবচেয়ে খুনে লোকটাও
কখনও, কারো চুলের মায়ায় পরে যায়;
ছোট্ট দুটো চোখের কাছে
ভয় খেয়ে যায়।

জীবনের বেড়াজাল না মানা লোকটাও
আটকে যায় জীবনের শৃঙ্খলে।
মৃত্যুও কখনও সখনও
মৃত্যুভয় জন্মাতে পারে না,
জন্মায়, বেওয়ারিশ লাশ হওয়ার ভয়।

ভয়গুলোকে জয় করেই তবু জীবন কাটে,
বেপরোয়া ছোটা চলে জীবনের অহবানে।

অশুদ্ধতাই শুদ্ধতার মানদন্ড।
একলা শালিকটাও একলা হতে পারেনা;
সঙ্গী জোটে, চড়ে বসে নতুন ডালে।

যাযাবর লোকটাও স্বপ্ন দেখে,
যাযাবর জীবনের অবসানের।
স্বপ্ন দেখেও কখনও সখনও,
কল্পনা মনে হয়।
কৌশলিরাও হেরে যায়, কৌশলের কাছে।

সত্যি দিয়ে সত্যি জয়ের পরও,
হারার ভয় আসে, মিথ্যার কাছে।

জীবনের শেষ সময়ে,
চোখে জল আসে পৃথিবীর টানে;
তাই পৃথিবীই আমাদের বাচিয়ে রাখে,
তাই পৃথিবীই আমাদের স্বপ্ন।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:৩১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×