somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাটহাজারীতে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি করা হয়েছে শিবিরের সাম্প্রদায়িক সন্ত্রাস ঠেকাতে?

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোষ্ট আপডেট:

বিচারিক হাকিম মাসুদ পারভেজের কাছে এলাকার রাজমিস্ত্রি মোঃ জসিম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানাচ্ছে যে হাটহাজারীতে মসজিদের দেয়াল ভাঙতে এমদাদ উল্লাহ ও লোকমান টাকা দেয় মিস্ত্রি জসিমকে।

সমকাল (শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০১২- শেষের পাতা)

==============================

মূল পোষ্ট

খবর পাওয়া যাচ্ছে যে চট্টগ্রামের হাটহাজারীতে শিবির গতকাল থেকে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক আক্রমন শুরু করেছে। সংখ্যালঘুদের একাধিক ধর্মীয় স্থাপনায় ভাংচুর করেছে শিবিরের সন্ত্রাসীরা। বাংলানিউজে দেখলাম একটু আগে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঐ এলাকার কেউ ডিটেইল খবর দিতে পারবেন? কিংবা ঐখানে পরিচিত লোকজন আছে এমন কেউ জানাতে পারবেন কি হচ্ছে বা হয়েছে হাটহাজারীতে?

এই বিষয়ে সামুব্লগের পোষ্ট:

লিংক ১ , লিংক ২, লিংক ৩

বাংলানিউজ২৪ - হাটহাজারীতে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা -

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাটসহ আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে পুরো উপজেলাজুড়ে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

শুক্রবার বিকেল ৫টা থেকে ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ তার নির্বাহী ক্ষমতাবলে ১৪৪ ধারা জারি করেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন।

উত্তেজনা নিরসনে হাটহাজারীতে রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডা. আফছারুল আমিন। তিনি হাটহাজারীর বিভিন্ন স্পটে গেলে উত্তেজিত লোকজনের তোপের মুখে পড়েন।

এর আগে শুক্রবার সকালে উত্তেজনা নিরসনের জন্য হাটহাজারীতে এসে ক্ষুদ্ধ জনসাধারণের ধাওয়ার মুখে পড়েন স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

উত্তেজনার প্রেক্ষিতে সকাল থেকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪২
২৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×