somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতা: প্রাচ্য বনাম পাশ্চাত্য

১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন খবর মাঝে মাঝেই দেখবেন পশ্চিমের কোন শহর শিকাগো, বন, বা টটেনহামের কোন স্কুলে একজন লোক বন্দুক নিয়ে ঘুকে পরছে এবং এলোপাথাড়ি সুটিং করে কয়েকজন ১০-১৫ শিশুকে হত্যা করে নিজেও আত্নহত্যা করছে। মনোবিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, এরা মানুষিক ভাবে অসুস্থ। এবং পাশ্চাত্যের সমাজের বিভিন্ন ক্ষতের জন্যই এ ধরনের মানসিক রোগীর জন্ম হচ্ছে। এজন্য তারা ক্ষত সারাতে অনেক কাজ করছে- বাবা দিবস, মা দিবস, বেশি সন্তান নিয়ে ট্যাক্স ফ্রি বা গাড়ি-বাড়ি ইত্যাদি ইত্যাদি। অনেক গর্ব করে বলতাম কই আমাদের দেশের ২০০০ বছরের ইতিহাসে এ ধরণের পাগলের জন্ম হয়নি। আমরা বিলাশিতায় আর যাই হোক মানবতায় পশ্চিম এর চেয়ে লক্ষ যোজন এগিয়ে। রাজন এর হত্যার পর একটা বিষয় মাথায় কাজ করছে……
আমাদের দেশে কি হয়- রাজনের হত্যা নতুন কিছু নয়। এমন ঘটনা অহরহ ঘটছে- রাজনের ঘটনার মধ্যেই চট্টগ্রামে পিকন নামে ৮ বছর বয়েসি একটি শিশুকে হত্যা করা হয়েছে। সে তার কারখানায় কর্মরত মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করেছিল। এই অপরাধে তার মামা তাকে বেধড়ক মারধর করলে মারা যায় শিশুটি। রবিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বিএফআইডিসি স্টাফ কোয়ার্টারে শিশুকে মারধর করেন তারই মামা সুজন দাশ। তখনও কেউ এগিয়ে যায়নি।
কিছুদিন আগে বাহাদুর শাহ পার্কের কাছে ছাত্রলীগের একটি মিছিল থেকে জামায়াত-শিবির সন্দেহে বিশ্বজিৎকে ধাওয়া করা হয়। প্রাণ বাঁচাতে বিশ্বজিৎ একটি মার্কেটের দ্বিতীয় তলায় আশ্রয় নিলেও হায়েনারা সেখানেও ঝাঁপিয়ে পড়ে। প্রকাশ্যে কোপানো ও পেটানো শুরু হয়।
সেখান থেকে পালিয়ে মারাত্মক জখম অবস্থায় বিশ্বজিৎ বের হয়ে রাস্তা দিয়ে দৌড় দেয়। পিছু পিছু অস্ত্র-সস্ত্র নিয়ে হায়েনার মতো পুনরায় ঝাঁপিয়ে পড়ে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয় বিশ্বজিৎকে। রক্তাক্ত অবস্থায় বিশ্বজিৎ রাস্তায় পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি। পরে এক রিকশাচালক স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর কিছুদিন আগে সাভারে শবে বরাত এর রাতে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী। লিমনের ঘটনাতো এখনও চোখে জ্বল জ্বল করছে। তার আগে পিটিয়ে লাশের উপর নাচারও ঘটনা ঘটেছে।
জানি না কেন ঘটছে। যারা সাইকোলজি নিয়ে কাজ করেন তারা এটা নিয়ে কাজ করতে পারেন। তবে আমার কাছে এখন যা মনে হচ্ছে তা হল- আমাদের অতি গর্বের বিষয় অর্থাৎ প্রাচ্যের মন নিয়ে আমাদের যে গর্ব তা পুরাটাই মেকি।


সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×