somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এপ্রিল ফুল ভুলে যান, স্পেনের মুসলিমদের না

০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদম ছোট বেলায়ই এপ্রিল ফুলের গল্প শুনেছিলাম [কম-বেশি সবাই এটা শুনেছে]। গল্পটা এমন খ্রিস্টান সেনাবাহিনি স্পেন জয় করে মুসলিমদের বলে তোমরা মসজিদ গিয়ে আত্নসমর্পণ তাহলে তোমাদের মাফ করে দেবো। সবাই তাই করে। তখন তাদের আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়। দিনটা ছিল এপ্রিলের ১ তারিখ। এখান থেকেই এপ্রিল ফুল পালন শুরু হয়।
ঘটনাটা পুরাটাই মিথ্যা। এমন কোন ঘটনা ঘটে নাই।
তবে, স্পেনে এক সময় প্রচুর মুসলিম বাস করতেন। ৭১১ সালে তারিক বিন যিয়াদ মাত্র ৭০০ সদস্যের একটি বাহিনি নিয়ে গথিক রাজা রাডারিককে পরাজিত করে মুসলিম খিলাফাতের সূচনা করেন। এরপর যা হয় ইতিহাস। মুসলিমরা স্পেনের বুকে ইউরোপ তথা পৃথিবির ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধতম সভ্যতার একটি গড়ে তোলে। যখন পুরা ইউরোপ নানা অন্ধকারে ডুবে ছিলো। তখন স্পেন ছিল কমপক্ষে ১০০০ বছর এগিয়ে। কর্ডোভা হয়ে উঠে ইউরোপের সবচাইতে সমৃদ্ধ শহর। প্রায় ৫০০০ ফ্যাক্টারি ছিল শুধু কর্ডোভাতেই, যেখানে বাকি গোটা ইউরোপে একটিও ছিল না। ইউরোপের ৯৯ ভাগ লোক যেখানে ছিল নিরক্ষর, জ্ঞান বিজ্ঞান চর্চা ছিল নিষিদ্ধ, গ্যালিলিও সহ শত শত বিজ্ঞানিকে বিজ্ঞান চর্চার অপরাধে হত্যা করা হচ্ছিলো, সেখানে শুধুমাত্র কর্ডোভাতে ছিল ৮০০ সরকারি স্কুল, কয়েকশত বিশ্ববিদ্যালয়, যেখানে দর্শন, বিজ্ঞানের মৌলিক বিষয় নিয়ে পড়ানো হত। ইউরোপে গোসলকে ঘৃণা করা হতো, [রানি ইসাবেলা জিবনে ৩ বার গোসল করছিলেন], সেই সময়ে কর্ডোভাতে ছিল ৯০০ পাবলিক বাথ। দশম শতকে কর্ডোভাতে ছিল ৭০০ মসজিদ, ৬০,০০০ প্রাসাদ, ৭০ টি লাইব্রেরী যার সবচেয়ে বড়টিতে ছিল ৬ লক্ষ বই। অন্যদিকে সে সময়কার ইউরোপে সবচেয়ে বড় লাইব্রেরীতে ৪০০ এর বেশী ম্যানুস্ক্রিপ্ট ছিল না। ১৪০০ শতকের শেষে ইউরোপের সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি অব প্যারিসে ছিল মাত্র ২০০০ টি বই। তৎকালিন আন্দালুসিয়ায় প্রতি বছর ৬০ হাজার পুস্তিকা, কবিতা, সংকলন ইত্যাদি প্রকাশিত হত, যেখানে স্পেন এখন প্রতি বছর ৪৬,৩৩০ বই প্রকাশ করে থাকে (১৯৯৬ সাল পর্যন্ত)।
এরপর ১৪৯২ সাল,
পর্তুগালের রানি ইসাবেলা এবং অস্ট্রিয়ার রাজা ফারডিন্যান্ডের সেনাবাহিনির হাতে মুসলিম স্পেনর ঘটে। মসজিদ, বিশ্ববিদ্যালয়, স্কুল সবই ধ্বংস করা হয়। হত্যাজজ্ঞ চলে মুসলিমদের উপর প্রথম ক্রুসেডের পর জেরুজালেমে যেভাবে চালানো হয়েছিলো সেভাবে। এর পর যেসব মুসলিম হত্যাজজ্ঞ থেকে বেঁচে যায় তাদের স্পেন থেকে বহিষ্কার করা হয়। জাহাজে উঠিয়ে ভাসিয়ে দেওয়া হয়। তবে সব শিশুদেরকে মা মেরির সন্তান বলে রেখে দেওয়া হয়। দাস বানানো হয়। জোর করে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তারিত করানো হয়। এখানেই শেষ না, কিছুদিন পর তারা খ্রিষ্টান বানানো শিশুদের করা হয় দ্বিতিয় শ্রেণির নাগরিক। নাম দেওয়া হয় মরিসকো। যাদের কোনরূপ নাগরিক বা আইনি অধিকার ছিল না। পরে এদের বেশিরভাগ অটোম্যান খিলাফতে আশ্রয় গ্রহণ করে।
...............।।
এভাবেই পৃথিবির ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধতম একটা সভ্যতার নির্মাতাদের নিশ্চিহ করে ফেলা হয়।
তাই এপ্রিলফুল ভুলে গেলেও মুসলিম স্পেনকে ভুলে যাবেন না......।।।
https://en.wikipedia.org/wiki/Morisc
https://en.wikipedia.org/wiki/Social_and_cultural_exchange_in_Al-Andalus
https://en.wikipedia.org/wiki/Al-Andalus
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৫
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০১

লিখেছেন রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭



এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×