somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা নিয়ে বাংলাদেশি বাঙালিদের আদিখ্যেতা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার ভাষা আমার অহংকার। আমরা ভাষা প্রেমী জাতি। আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছি।।
একদম ছোট বেলায় এই শ্লোকগুলা আমাদের শেখানো হয়। আমরাও শ্লোকগুলো গিলি। এবং বছরের এই মাসে মানে ফেব্রুয়ারি মাসে এসে তা উগ্রে দেই। Social science একটা কথা আছে, Arguments must be supported by logics and factual truth. অর্থাৎ আপনার তত্ত্ব, তথ্য এবং বাস্তব সত্য দিয়ে প্রমানিত হতে হবে।
১৯৫২ সালে আমি ছিলাম না। কি হয়েছিলো আমি জানি না। ১৯৫২ নিয়ে যত লেখা পড়েছি সব একপেশে, আবেগ নির্ভর এবং বস্তুনিস্ট নয়। শুধু মাত্র ১৯৫৬ সালের সংবিধানের ভাষা সংক্রান্ত পরিচ্ছেদগুলো কিছুটা বস্তুনিষ্ঠ। বর্তমান বাংলাদেশের সমাজ এই শ্লোকগুলোর পক্ষে কিছু বলে না।

আমাদের দেশে বাবা-মায়েরা ছেলে মেয়ে ইংরেজি ছড়া, অক্ষর বলতে পারলে গর্ব করে বলে সবাইকে বলে। বাংলা পারলে তার ছিটে ফোটাও থাকে না। ব্রিটিশ বা অ্যামেরিকান স্কুল গুলোতে পড়া বাচ্চাদের অনেক অভিভাবক তো গর্ব করে বলে, আমার ছেলে বাংলা পারে না! “জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না”। আমাদের দেশে ৩ ধরনের শিক্ষা ব্যবস্থা আছে- ১) বাংলা মাধ্যম। ২) ইংরেজি মাধ্যম [জাতীয় বোর্ডের অধীনে]। ৩) ব্রিটিশ বা অ্যামেরিকান স্কুল [ইংলিশ মিডিয়াম]। ইংরেজি মাধ্যমে পড়াশোনা কিছুটা ব্যয় বহুল। বেশিরভাগ ক্ষেত্রেই, যাদেরই সামর্থ আছে তারা সন্তানকে ব্রিটিশ বা অ্যামেরিকান স্কুলে ভর্তি করে। এরপর যারা আছে তারা ইংরেজি মাধ্যমে ভর্তি করে। অর্থনৈতিক সক্ষমতা আছে কিন্তু এরপরও সন্তানকে বাংলা মাধ্যমে পড়ায় এমন উদাহারন কম। যারা বাংলা মাধ্যমে পড়ে সমাজে তাদের অবস্থান ৩ নম্বরে। এটাই সমাজের দৃষ্টিভঙ্গি।

গতবছর সময় টিভি একটি রিপোর্ট করে। পরে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। তারা বইমেলায় গিয়ে ১৫-২০ জনকে প্রশ্ন করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি করে কি হয়েছিলো? কেউই সঠিক উত্তর দিতে পারেনি।

যত দোকানের সাইনবোর্ড বা বিলবোর্ড দেখবেন তার প্রায় সবই ইংরেজিতে। হাইকোর্টের আদেশের পরেও বাংলা সাইনবোর্ড পাওয়া যায় না।

শহীদ মিনার নামে একটি বস্তু আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এটা ভাষা শহীদদের স্মরণে তৈরি করা। জুতা পরে এর উপরে উঠা নিষিদ্ধ। এমনকি হাইকোর্টের এ ব্যাপারে একটি রুলও আছে। ফ্রেবুয়ারি মাসের ১৯ থেকে ২২ তারিখ এই কয়েকদিন ছাড়া যেকোন দিন যান সেখানে। দেশের মানুষের কতটা সম্মান ভাষা শহীদের প্রতি পরিষ্কার বোঝা যাবে।

অ্যামেরিকাতে কিছুদিন আগে একটা জরিপ হয়েছিলো, অভিবাসীদের ভাষার অবস্থা নিয়ে। সেখানে পাঞ্জাবিদের মধ্যে পঞ্চম প্রজন্ম পর্যন্ত ভাষা টিকে আছে। কিন্তু বাঙালিদের মধ্যে তৃতীয় প্রজন্মে গিয়েই ভাষা হারিয়ে গেছে।[একটা মজার বিষয়, ৫২ তে ৫৫ ভাগ মানুষ বাংলায় কথা বলতো। ২০ ভাগের মত পাঞ্জাবি। উর্দু ৩-৪ ভাগ। বাঙালিরা ভাষা আন্দোলন করেছিলো। পাঞ্জাবিরা করেনি।

অর্থাৎ মুখে যতই ফেনা তুলুক না কেন, বাংলাদেশর সমাজ মোটেও ভাষাপ্রেমী না।

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×