somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু এবং ভাষা আন্দোলন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



....মে মাসে আমি করাচি পোঁছালাম”। [পৃষ্ঠা-২১৩]

....আমার জন্য ২০ মিনিট সময় নির্ধারণ করেছিলেন প্রধানমন্ত্রী। আমাকে খাজা সাহেব নিজে এগিয়ে নিয়ে বসালেন। যথেষ্ট ভদ্রতা দেখালেন, আমার শরীর কেমন? কেমন আছি, কতদিন থাকবো- এইসব জিজ্ঞাসা করলেন। আমি তাকে অনুরোধ করলাম, মওলানা ভাসানী, শামসুল হক, আবুল হাশিম, মওলানা তর্কবাগীশ, খয়রাত হোসেন, খান সাহেব ওসমান আলীসহ সমস্ত কর্মী মুক্তি দিতে। আরও বললাম জুডিশিয়াল ইনকোয়ারি করাতে, কেন গুলি করে ছাত্রদের হত্যা করা হয়েছিলো? তিনি বললেন, “এটা প্রদেশিক সরকারের হাতে, আমি কি করতে পারি?” আমি বললাম আপনি মুসলিম লিগ সরকারের প্রধানমন্ত্রী, আর পূর্ব বাংলায়ও মুসলিম লিগ সরকার, আপনি নিশ্চয় তাদের বলতে পারেন। আপনি তো চান না দেশে বিশৃঙ্খলা হোক, আর আমরাও তা চাই না। আমি করাচি পর্যন্ত এসেছি আপনার সাথে দেখা করতে, এজন্য যে প্রাদেশিক সরকারের কাছে দাবি করে কিছু হবে না। তারা যে অন্যায় করেছে সে অন্যায় ঢাকবার জন্য আরও অন্যায় করে চলেছে। বিশ মিনিটের জায়গা তিনি আমাকে এক ঘণ্টা সময় দিলেন। তিনি আমাকে বললেন, প্রদেশের কোন কাজে তিনি হস্তক্ষেপ করেন না, তবে তিনি চেষ্টা করে দেখবেন কি করতে পারেন। আমি তাকে আদাব করে বিদায় নিলাম। তিনি যে ধৈর্য ধরে কথা শুনেছেন এজন্য তার কাছে আমি কৃতজ্ঞ”। [পৃষ্ঠা-২১৩-১২৪]

......তারা (পাকিস্তানের জনগণ ও শিক্ষিত সমাজ) বাংলার জনসাধারণকে জানেন না, আর তাদের সমন্ধে ধারনাও নাই। সরকার সমর্থক কাগজগুলি এমনভাবে প্রচার করে চলেছে যে সত্য চাপা পড়ে আছে। পূর্ব বাংলায় সঠিক অবস্থা, পশ্চিম পাকিস্তানে কোনদিন বলা হয় নাই। স্বয়াওশাসনের দাবি সম্মন্ধেও প্রশ্ন করা হয়েছিল, আমি তাদের পাকিস্তানের ভৌগলিক অবস্থা চিন্তা করতে অনুরোধ করেছিলাম। প্রায় ২ ঘণ্টা কনফারেন্স চলেছিল। আমার মনে হল আমি, তারা কিছুটা বুঝতে পেরেছিলেন। পাকিস্তান টাইমস এবং ইমরোজ খুব ভালভাবে ছাপিয়েছিলো আমার প্রেসে কন্সফারেন্সের জবাবগুলি”। [পৃষ্ঠা-২১৪]

....প্রেস কন্সফারেন্সে সমস্ত দৈনিক কাগজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমনকি এপিপি’র প্রতিনিধিও উপস্থিত ছিলেন। আমার বক্তব্য পেশ করার পরে আমাকে প্রশ্ন করতে শুরু করলেন, আমি তাদের প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পেরেছিলাম। আমরা যে উর্দু ও বাংলা দু’টাই রাষ্ট্রভাষা চাই, এ ধারনা তাদের ছিল না। তাদের বলা হয়েছে শুধু বাংলাকেই রাষ্ট্রভাষা করার দাবি করছি আমরা। [পৃষ্ঠা-২১৭]

…..(শহীদ সাহেবকে) বললাম রাষ্ট্রভাষা সম্বন্ধে তার মতামত খবরের কাগজে বের হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন “কি বের হয়েছে?” আমি বললাম, “আপনি নাকি কোন রিপোর্টারকে বলেছেন যে, উর্দুই রাষ্ট্রভাষা হওয়া উচিত।” তিনি ক্ষেপে গেলেন এবং বললেন, “এ কথা তো আমি বলি নাই। উর্দু এবং বাংলা দুইটা হলে আপত্তি কি? একথাই বলেছিলাম।“ আরও জানালেন যে, গুলি ও অত্যাচারের প্রতিবাদও তিনি করেছেন। আমি তাকে জানালাম, “সে সব কথা কোনো কাগজে পরিষ্কার করে ছাপান হয় নাই। [পৃষ্ঠা-২১৫]
-অপমাপ্ত আত্নজীবনী


সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×