somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাস পাঠঃ পান্তা ইলিশ

১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পান্তা কোন বিলাসী খাবার না। কখনো রাতে ভাত বেঁচে গেলে গ্রামের কষৃক বা দরিদ্র মানুষ সে ভাত পানি দিয়ে রাখতো। কারন ভাত অপচয় করার মত অবস্থা তাদের নেই। সকালবেলা এই পানি দেওয়া ভাত হতো নাস্তা। আর ইলিশ বাংলার সবচেয়ে দামী মাছ। ইলিশ ভাজি একটা বিলাসী খাবার। উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের খাবার। মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের ইলিশের তরকারি হয় এবং সেটা হয় সাধারণত দুপুরে বা রাতের খাবারের সাথে। সকালবেলা পান্তা ইলিশ বাংলাদেশের ইতিহাসের কোন জায়গাতেই ছিল না। ১৯৮৩ সালে কয়েকজন বাম-ঘরনার সাংস্কৃতিক কর্মী ব্যবসায়ীক উদ্দেশ্য ছায়ানটের অনুষ্ঠান স্থলে পান্তা ইলিশ বিক্রি শুরু করে [https://goo.gl/sRSHMT]। এরপর হলুদ মিডিয়া এবং ব্যবসায়ী গোষ্ঠী এই আইডিয়াকে লুফে নেয়। শুরু হয় অবিচেক হলুদ মিডিয়ার প্রচারনা এবং ব্যবসায়ীদের বিজ্ঞাপন। কয়েক বছরের মধ্যেই অন্তঃসার শুন্য শহুরে মধ্য এবং উচ্চবিত্ত বাঙালী একে হাজার বছরের ঐতিহ্য বলতে শুরু করে।
এর ফলাফল হয় খুবই নেতিবাচক, কারন এই সময়টা ইলিশ মাছ প্রজননের মৌসুম। ঝাঁকে ঝাঁকে ডিমওলা ইলিশ ধরা হয়। ইলিশের উৎপাদন আশংকাজনক কমে যায়। তবে আশার কথা হল দেরিতে হলেও সরকারের টনক নড়েছে। প্রধানমন্ত্রী গনভবনে পহেলা বৈশাখে ইলিশ বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। এবং বিবৃতি দিয়ে বৈশাখে ইলিশ না খেতে অনুরোধ করেছেন [https://goo.gl/FtiUgL]। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইলিশ নিষিদ্ধ করেছে [https://goo.gl/gkLNkj]। এছাড়া বেশ কয়েকটি জেলা প্রশাসন একই ধরনের উদ্যোগ নিয়েছে। বেসরকারি টিভি স্টেশন সময় টিভি ইলিশ বন্ধের আহবানে বানানো একটি চমৎকার ক্লিপ দেখলাম কাল । বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের মতে, বৈশাখের পান্তা-ইলিশের জন্য ‘শহরের কিছু শিক্ষিত নাগরিক’ দায়ী । লেখক যতীন সরকার পান্তা ইলিশকে অবিহিত করেছেন “বানোয়াট সংস্কৃতিচর্চা” [https://goo.gl/P46CkL]।
#ইতিহাস_পাঠ ৩
#পহেলা_বৈশাখ ৩
#KnowYourHistory
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×