somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগের গণজাগরন প্রজন্ম চত্বর মঞ্চ যখন আমাকে বিব্রত করে...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগের কথা।
নিয়মিত না দেখলেও মাঝে মাঝে বিভিন্ন টিভিতে মধ্যরাতের রাজনীতিবিদদেরকে নিয়ে টকশো দেখি আর কি। আমার মাথায় এটা আসে না যে, এই অনুষ্ঠানগুলো এত রাত্রে হয় কেনো ? এদের দর্শক কি শুধুই প্রবাসী বাঙ্গালীরা ! তা না হলে ঐ সময়ে আমাদের কারো দেখার কথা না। কারন এত রাত জেগে থাকলে সবাই ঘুমাবে কথন আর সকালে উঠে অফিসেই বা যাবে কখন। যেহেতু সকালে যানজটের কারনে অফিসের জন্য বের হতে হয় নির্ধারিত সময়ের কমপক্ষে ২ ঘন্টা আগে।

যা বলছিলাম, বর্তমানে আমরা ব্লগাররা নিজেদের গর্বিত মনে করি। কারন শাহবাগের এমন একটি উদ্যোগ এসেছে এই আমাদের মত ব্লগার ভাইদের পক্ষ থেকেই। ফিজিক্যালি সেখানে উপস্থিত না থাকতে পারলেও মনে প্রানে সেখানে থাকি সবসময়। আমরা এই উদ্যোগের সফলতা কামনা করি সবসময়।

মাত্র কয়েকদিন মধ্যরাতে এমন একটি টিভি টকশোতে উপস্থিত ছিলেন এক ব্লগার ভাই শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক (যতদূর মনে পড়ে আরিফ জেবতিক) আর একজন রাজনৈতিক বিশ্লেষক (উপস্থাপকের ভাষায়) (যদিও আমরা জানি মনে প্রানে তিনি একজন বর্তমান সরকারের সমর্থিত অন্যতম আলোচিত ব্যাক্তি।)
টিভিতে লাইভ অনুষ্ঠানগুলোতে প্রশ্ন শুনতে ভালই লাগে । সরাসরি বলে কথা ! হঠাৎ এক দর্শক ফোনে বলতে শুরু করল ব্লগার ভাইকে ধন্যবাদ জানিয়ে যে, সেও তাদের ঐ কর্মকান্ডকে মনে প্রানে ভালোবাসে, সমর্থন করে। কিন্তু যে কথাটি কয়েকবার রিপিট করল সে, আর তা হলো , " ভাই, আপনার পাশে যে বসে আছে , ঐ সব চোর বাটপারদের সঙ্গে না বসাই ভালো। ঐ সব চোর বাটপারদের সঙ্গে আর বসবেন না.... !" এভাবে বলতেই থাকলো., আর তখন উপস্থাপক তাকে (টেলিফোন কারী) বললেন এমন অশ্লীল ভাষা ব্যবহার না করতে এবং স্বভাবতই লাইনটি কেটে গেল আর যা বুঝার বুঝা গেলো।

এমনি হয়েছে আজকের অবস্থা। শাহবাগের গণজাগরন মঞ্চে যখন দেখি সক্রিয় বর্তমান রাজনৈতিক দলের একটি সংগঠনের সা.স এবং সভাপতি বক্তব্য দেয়.........।

আসলে এটা কি না করলেই নয়। এই আন্দোলনকারীরা যে সক্রিয় রাজনৈতিক ব্যক্তিদের সেখানে সহ্য করতে পারে না, তার উদাহরন বর্তমান সরকারের একজন মন্ত্রী যথন সেখানে গিয়ে সেখানকার জনসাধারনের ক্ষোভের মুখে বক্তব্য না দিয়েই চলে আসতে বাধ্য হন। তাহলে সেই মঞ্চে কেনো আমরা তাদের দেখতে পাই।
আমরা মনে প্রানে একাত্ততা ঘোষনা করি শাহাবাগে সকলের সহিত। আমরা মনে প্রানে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। কিন্তু খারাপ লাগে , বিব্রত বোধ করি যখন ইমরান ভাই ঘোষনা দেন আর পাশ থেকে বলা হয় চিলাইওনা, আস্তে বল... এমন কিছু শুনতে পাই। :(
এই আন্দোলনের ক্রেডিট নেয়াই কি উদ্দেশ্য তাদের?
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×