আজকেই সকাল ১০.২১ এ এই নম্বর থেকে ফোন আসলো। রিসিভ করলাম আর অনেকটা স্মার্ট ভঙ্গিমা নিয়ে বলতে শুরু করল.... স্যার, গ্রামীনফোন হেড অফিস থেকে বলছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শাহারা খাতুন সহ আরও ২জন মন্ত্রীর নাম বললো (মনে করতে পারছি না) তাঁরা গত কাল রাতে লটারী করে ৩০ জন সৌভাগ্যবানকে নির্বাচিত করেছেন যারা লাখ টাকার গিফট পাবেন আর ১৫০০০/- টাকার টক টাইম পাবেন। এর মধ্যে আপনি একজন স্যার।
যদিও টুকটাক ব্লগ লিখি-পড়ি আর তাই এইসব চিটিং কেস জানা। তাই চুপ করে থেকে শুনতে ছিলাম দেখি শেষ পর্যন্ত কি বলে
কোনো রেসপন্স না করাতে সে বলে স্যার কি আছেন, শুনছেন? আমি বলতে যাবো গ্রামীনফোন থেকে ফোন করলে ১২১ দিয়ে করে। আর প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে অবস্থান করছেন ... ঠিক ঐ মুহূতেই ঐ চিটার বলতে শুরু করলো স্যার, এটা কম্পিউটার থেকে অটো কল করা হয়েছে এখন-ই কেটে যাবে এবং আপনাকে ১ মিনিটের মধ্যে এই নাম্বারেই ফোন করে বিস্তারিত জানতে হবে।
আমি এরপর গ্রামীনফোনকে বিষয়টি জানালে তারা নাম্বারটি রেখে দেন আর বলেন পরিচিত সবাইকে বিষয়টি জানাতে যাতে এই ফাঁদে কেউ না আসেন।
কিন্তু আমার প্রশ্ন, বলা হয়ে থাকে ডিজিটাল বাংলাদেশ, কিন্তু এর পরও এরা ধরা পরে না, কঠোর শাস্তি হয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


