শুনেছি 3জি, 4জি এই সব , কিন্তু আজকে প্রথম আলোতে দেখলাম রবি নিয়ে আসছে 3.5জি !
3জি আর 4জি এর মাঝামাঝি... পড়ে ভালই লাগলো ।
যাইহোক যেটা বলছিলাম...
প্রিয় গ্রামীনফোন,
আমি তোমাকে প্রায় 5 বছর হলো নেটে ব্যবহার করে আসছি। যেটা কিনা ব্রডব্যান্ড মডেম! তোমার প্রতি আমরা তিক্ত-বিরক্ত। তোমাকে মনে মনে অনেক গালি-গালাজ করি আবার মেনেও নেই কারন নাই মামার চেয়ে কানা মামার সঙ্গে তুলনা তোমার। আজকে একটি ছবি আপলোড করছি প্রায় 1 ঘন্টা হলো। দেখাচ্ছে এখনো আপলেডিং !!! তুমি গতপরশু থেকে আমাদের সকল টিভি চেনেলে দেখিয়ে আসছো যে তুমি আসছো 3জি রূপে!
তোমার কাছে আমাদের অনেক চাওয়া, আছি অপেক্ষায় তোমাকে কবে ছুঁতে পারবো।
ভাবছি আবার লজ্জা পাবে নাতো! তুমি যদি বর্তমানের মত ঘোমটা দিয়ে থাকো তাহলে তুমি নও বেশি লজ্জা পাবো আমরা (জিপি গ্রাহকেরা)
কাজেই একটু আধুনিক হও.....
(বিঃদ্রঃ- জিপি ব্রডব্যান্ড এর কানেকশন নিয়ে আমরা মহা বিরক্ত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



