somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের ৪৩ তম বিজয় দিবসে অনুভূতি সঙ্গে গেরিলা ছবির বিশ্লেষন

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের বিজয় দিবস একটু অন্যরকম বটে। সবার মাঝেই যেন অনেকটা স্বস্তির পরোশ। বিশেষ করে যারা মুক্তিযোদ্ধা তাঁদের অনুভূতি অনুভব করার মত। আমরা যারা মুক্তিযুদ্ধের অনেক পরে জন্মেছি তাদের কাছে মুক্তিযোদ্ধাদের জীবনের তখনকার ঘটনা শোনার আগ্রহ অনেক বেশি। শুনেই যেন ভাবি তারা কতই না বীর/সাহসী ছিলেন। নাহলে কেনইবা তারা তাঁদের জীবনের ঝুকি নিয়ে মুক্তিযুদ্ধে যাবেন? সারা জাতির গর্ব তারা। তাদের সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সকলের কর্তব্য।

আজকে চ্যানেল আইতে দেখলাম মুক্তিযুদ্ধ ভিত্তিক ইমপ্রেস টেলিফিল্ম এর ছবি জনাব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত অসাধারন একখানি ছবি "গেরিলা"। এটি এমন একটি নিখুত ছবি/চিত্রায়ন যেন সবাই নিশ্চই কল্পনায় চলে গিয়েছেন সেই ১৯৭১ সালে। আমি অনুভব করেছি যেন চলে গিয়েছি তখনকার সময়ে, দেখছি ১৯৭১ সালের রুদ্ধশাস লাইভ যুদ্ধ!!!
আমি একটানা দেখছিলাম ছবিটি । এমন ছবি দ্বিতীয়টা হয় না। অনেক অনেক ধন্যবাদ ছবিটির সংশ্লিষ্ট সকলকে। আবারও দেখবো এবং অসংখ্য বার দেখবো।

আজকেও আমরা অনেকেই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পরি নাই। এটা অত্যন্ত দুঃখজনক,লজ্জাজনক বটে। বাজারে এ বিষয়ে লিখিত অনেক বই পাওয়া গেলেও দেখা যায় এক এক জন তাদের মত করে লিখেছেন । টিভিতে আমরা দেখতে পাই তাদরেই কিছু স্বঘোষিত বুদ্ধিজীবি টাইপের। এদের কাউকে দেখি আঃলীগ, আবার কাউকে দেখি বিএনপি/জামায়াত এর পক্ষে বলতে। এরাই যদি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কিছু লিখেন তাহলে নিরপেক্ষতা কতটুকুই বা আমরা পাবো? আমরা চাই সর্বজন স্বীকৃত একটি প্রকৃত ইতিহাস যেটা পড়ে সবাই আমরা একই ইতিহাস জানবো।
স্বাধীনতার ৪৩ বছর পর যদি এমন হয়, সামনের দিনগুলোতে কি হবে তাহলে !!! :(

গত ১২ ই ডিসেম্বর এদিনও আমাদের কাছে অনেক বড় স্মরনীয় একটা দিন। আমরা দেখলাম একজন মনবতা বিরোধীর বিচার। সেটা যথার্থই এবং সঠিক । এদের অনেককেই বলতে শোনা গেছে বাংলাদেশে যেটা হয়েছিলো সেটা গৃহযুদ্ধ! মুক্তিযুদ্ধ তারা বলতে চায় না। গতটার্মের সমাজকল্যান মন্ত্রীর কথা মনে পড়ছে সে বলে কি-না দেশে রাজাকার/আলবদর নামে কেউ ছিলো না এটা কল্পনা প্রসূত!

"গেরিলা" ছবিটিতে দেয়াল লিখন এ দেখলাম
"শেখ মুজিবের ফাঁসি চাই" - জামায়ত ইসলাম।
এটা ঐ সময়ের লেখা এবং অবশ্যই সত্য কিন্তু এরপরও একসময় আমরা দেখেছি আঃলীগকে জামায়ত ইসলামের সঙ্গে রাজনৈতিক জোটবদ্ধ আন্দোলন করতে! রাজনীতি এতটাই স্বার্থ সংশ্লিষ্ট! অবশ্য এখন ভিন্ন চিত্র ।

"গেরিলা" ছবিটি দেখে এখনকার কিছু বাস্তব চিত্রের মিল খুজে পেলাম। দেশের বর্তমান পরিস্থিতিতে জয় বাংলা যাদের কন্ঠে উচ্চারিত হয় সেই আঃলীগ, মুক্তিযুদ্ধের সময় হিন্দুদেরকে অত্যাচার করা হত ভারতীয় মনে করে অথচ এরা সবাই এ দেশের সন্তান ছিলো এদের উপর হত অত্যাচার , করত জবাই করে হত্যা, দিত তাদের বাড়ীতে আগুন! এ সবই এখনও হচ্ছে। বিশেষ করে গত কয়দিন হলো বেশিই হচ্ছে। এর অর্থ কি আমাদের বোঝানো যে দেশটা এখনো পুরোপুরি স্বাধীন হয় নি আথবা সেই স্বাধীনতা বিরোধীরা এখনো সেটা মেনে নিতে পারেনি!!!

বিঃদ্রঃ স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে যে সব বই আপনাদের কাছে সঠিক বলে মনে হয়েছে দয়া করে সেগুলোর নাম ও লেখকের নাম এখানে উল্লেখ করলে কৃতজ্ঞ থাকবো।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×