কি তার কন্ঠ ! কি তার বলার ভঙ্গি ! সত্যিই জিনিয়াস বালক।
এমন প্রতিভা আমাদের দেশেই আছে আর আমাদেরকে দেখতে হয় বিদেশী কোনো চ্যানেলের মাধ্যমে!
আমাদের দেশে প্রায় ৩২ টি চ্যানেল (সংখ্যা এক টক শো থেকে পাওয়া) আর এমন একটি অনুষ্ঠান করার কউ কি নেই !
এর আগে এনটিভিতে হয়েছে কিন্ত এত প্রচার ছিলো না, মাঝে মাঝে দেখতাম কিন্তু আর মনে থাকতো না কবে/কখন সেই অনুষ্ঠান। তাছাড়া বিজ্ঞাপন বিড়ম্বনাতো লেগেই থাকে।
আমাদের প্রান কোম্পানী এবারও মীরাক্কেল-৮ এর স্পন্সর। কাজেই অনুষ্ঠানটিতে বাংলাদেশের একটা প্রাধান্য থাকবেই এটা স্বাভাবিক। এইবার ৪ জন মেন্টর এর মধ্যে একজন বাংলাদেশীও সে ঢাকা-উত্তরার শাওন। এটাও অনেক ভালো লাগার।
তাছাড়া এবারের মীরাক্কেল-৮ এর প্রথম পর্ব, সেখানেও প্রথম পারফর্মার হিসেবে ছিলো বাংলাদেশের পরশ। আর হয়েছে সেরা পারফর্মারও।
সবদিকদিয়ে এবার মনে হচ্ছে মীরাক্কেল চ্যাম্পিয়ন হতে পারে আবারও বাংলাদেশ থেকেই। নাটোরের আবু হেনা রনি যেমন হয়েছিলো চ্যাম্পিয়ন। এছাড়া শাওন, জামিল আরও অনেকেই এখান থেকে খ্যাতি লাভ করেছে।
সর্বশেষ যেটি বলা, এই অনুষ্ঠানটি দেখলে অন্তত মন-প্রান খুলে হাসতে পারবেন যেটা সুস্থ থাকার জন্য অন্যতম একটি উপাদান।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



