somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরীর জন্য এবং চাকরী পরবর্তী লেখাপড়া.... :(

২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শেষ করে যখন চাকরীরর সময় হয় তখন অন্যরকম এক অনুভূতি। একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে একটি সেক্টর চালাবো। লোকে স্যার স্যার বলবে। এইটা ভাবতেকার না ভালো লাগে।
কিন্তু চাকরীর বাজার বড়ই গরম। এখানে দুর্বলদের কোন স্থান নেই (স্বাভাবিকভাবে, তবে মামা-খালু, মন্ত্রী ওয়ালাদের ক্ষেত্রে ভিন্ন কথা)।
চাকরীর বেশির ভাগই যখন পরীক্ষা ঢাকাতে হয় আর ঢাকার বাইরে যারা থাকে তাদের প্রতি শুক্রবার একটি না একটি পরীক্ষা থাকেই আর সেজন্য মাস্টার্স শেষ করে রেজাল্টের পর চলে আসলাম ঢাকাতে। এখন বুঝেছি ঢাকাতে না আসলে হয়ত চাকরী আর পাওয়া হত না।

ঢাকার জীবনটা এমনই যে এখনে বসে থেকে সময় নষ্ট করার মত কেউ নেই। আমার মত যারা চাকরী প্রার্থী তারা খেয়ে না খেয়ে সারা দিন রাত্রি কারেন্ট এ্যাফেয়ারস্/কারেন্ট ওয়ার্ল্ড সহ কতই না বই নিয়ে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে। এই সব দেখেও পড়ার প্রতি সবাই আরও মনোযোগী হয়।

নিয়েগটাতো সব সময় হয় না, দীর্ঘ ৬-৮ মাস চাকরীর পড়া পড়ে প্রস্তুতি নিয়ে মাত্র একদিন ১-৩ ঘন্টার জন্য পরীক্ষা দেয়া। আর সেদিন ভালো হলে ভালো আর যদি খারাপ হয় তাহলে আরও একটি বছর অপেক্ষা! এটা ভাবলে একটি চিন্তা (অনেকটা হতাশাও) কাজ করে। এভাবেই চাকরী প্রার্থীদের চলে জীবন যাপন।

এইভাবে চাকরী নিয়ে সবাই ছাড়তে থাকে ঢাকা। কারন ঢাকাতে থাকতে কার ভালো লাগে? তবুও এখানে না থাকলে জীবনের মূল্যায়নটা হয় না, এখানেই থাকতে হয় , থাকতে ইচ্ছা হয় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। স্বাভাবিকভাবেই হল একটি বেসরকারী ব্যাংকে চাকরী। জয়েন করলাম।থাকলাম ৬ মাস।এরপর হল আরেকটি সরকারী বাণিজ্যিক ব্যাংকে চাকরী বর্তমানে এখানেই আছি।

এইবার চাকরী পরবর্তীতে লেখাপড়া। এক্ষত্রেও বিভাগীয় পরীক্ষা থাকে। যেগুলো পাশ না করলে প্রমোশন থাকবে আটকে। যে এখানেও লেখাপড়া চালিয়ে যাবে সেই হবে বেশি সফল। কাজেই এখানেও রিল্যাক্স নেই।

যেহেতু ব্যাংকে আছি আর সেইজন্য ডিপ্লোমা টা বিশেষ মূল্যবান এখানে। ব্যাংকের চাকরী এমনিতেই অনেক চ্যালেঞ্জিং। সারাদিন জব করে আর পড়ার প্রতি এনার্জি থাকে না। তবু এর মধ্যেও যে পড়বে সেই এগিয়ে যাবে। ১ম পার্টে ৫/৬ টি পাশ করলেও একটি বিষয় এ্যাকাউন্টিং হচ্ছেই না। ৪ বার দিলাম। এইবারও ফেল। এতদিন পরীক্ষা দিয়েছি হেসে-খেলে। কিন্তু এখন যখন প্রমোশন এর সময় এসেছে তখন একটু চিন্তা (একটু হতাশাও বলা যায় :( ) হচ্ছে বেশি।
আর এই জন্য আজ থেকে শুরু করলাম সেই স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় এবং চাকরীর জন্য যেমন ভাবে লেখাপড়া করতে হয়েছে একটু হলেও বেশি করে। হিসাববিজ্ঞান এমন একটি বিষয় যাদের কাছে অনেক সহজ , যারা সহজেই এটি পাশ করেছে তাদের পায়ে হাত দিয়ে সালাম করতে ইচ্ছা করছে। অনেকগুলো বই সংগ্রহ করে আজ থেকে পুরোদমে শুরু করলাম মহান সৃষ্টিকর্তার নাম স্মরন করে লেখাপড়া। সবাই একটু দোয় করবেন যেন এইবার অবশ্যই পাশ করতে পারি। (পরীক্ষা ডিসেম্বরে)

ভালো থাকুন সবাই, সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি?

লিখেছেন জিয়া চৌধুরী, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩০

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।

একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

×