somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট্ট একটা কাজ কিন্তু করতে পেরে প্রখর সুখানুভূতি, গভীর ভালোলাগা...।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাকরী সূত্রে প্রতিদিন 2 ঘন্টা বাস জার্নি করতে হয় সপ্তাহে 5দিন, আজ বাসে অফিস থেকে ফেরার পথে দেখলাম 2 জন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন, আমি তাদের ঠিক পিছনের ছিটে বসে হেড ফোন দিয়ে গান শুনছিলাম হঠাৎ দেখি কন্ডাকটর এর সঙ্গে তাদের বাক-বিতন্ডা, আমি বুঝতে পারলাম ভাড়া নিয়ে সমস্যা, আসলে এই রোডে অনেকেই সকালের বাসে কাজে যায় এবং রাতে কাজ শেষে ফেরে, পরে জানতে চাইলাম সেই 2 জন বৃদ্ধ মানুষদের কাছে তারও এমনই বললো, তারা দেখালো তাদের কাজের পারিশ্রমিক এ একটি 100 টাকার অনেকটা ছেঁড়া এবং টেপ দিয়ে তালি দেয়া, তাদের সেই নোট বাস কন্ডাকটর নিচ্ছে না এবং তাদের কাছে বেশি টাকাও নেই, তারা ভাবছে এই টাকাটা তারা আর চালাতে পারবে না এই জন্য চিন্তায় পড়েছে আর ভাবছে একমাত্র এখানেই যদি চালানো যায় .. প্রথমবার যখন বাস কন্ডাক্টর টাকা না নিয়ে চলে গেল তারা দু’জন বলাবলি করছে যে অন্য টাকা দিলে আর এই টাকা দিয়ে যদি বাজার না করতে পারে তাহলে তো কিছুই কেনা হবে না ! 2য় বার এর মত বাস কন্ডাক্টর আসলো ভাড়া নিতে এবং তখন কন্ডাকটর একটা শর্ত দিল তাদের ঐ 100 টাকার দাম 80 টাকা! কিন্তু তারা সেটা মেনে নিতে পারলো না, তারা অনেক অসহায়.. আশে আশের সবাই এই ঘটনা দেখছে, এবারও সেই বৃদ্ধ লোকটি টাকাটা হাতে নিয়ে বসে আছে , আমি এগিয়ে গেলাম, দেখলাম আমার বাবার বয়সে একজন এখনও যিনি কাজের খোঁজে কত দূর গিয়ে কাজ করেন... আমি টাকাটা হাতে নিয়ে বললাম, আঙ্কেল আমি একজন ব্যাংকার, দেন আমি বদলে দেই, আমি এটা চালাতে পারবো.. আমি ছেঁড়া টাকাটা নিয়ে একটি ভালো 100 টাকার নোট দিলাম, এটি দেখে বুঝতে পারলাম তাদের অনেক বড় একটি উপকার হলো, পাশের কয়েকজনকে বলতে দেখলাম ... ”এখনও এমন ভালো লোক আছে...!” আসলে আমি এই কাজটি করে নিজেকে অনেক হ্যাপী মনে করছি, কারন ঐ টাকাটা তাদের অনেক কষ্টের আর একটা ছোট্ট কাজ করেও তাদের কাছে হয়তো অনেক বড় কিছু করতে পেরেছি....

[ঘটনাটির সময় সন্ধ্য ৭.০০ তারিখঃ ২০.০২.২০১৭ইং স্থানঃ বগুড়া-নগরবাড়ী রুট]
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×