ফাও কথা : চার
০২ রা জুন, ২০০৬ ভোর ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিছু লেখার নেই এ কথা লিখতেই দেখি কিছু লেখা হয়ে যায় । বোঝা যায় এই ভাবেই কিছু না হওয়াটাও একধরণের কিছু হওয়া , অনস্তিত্বও এক ধরণের অস্তিত্ব । আমার কোনো কথা বলার নেই - এটাই তো মস্ত বড় একটা কথা যা আমার বলার আছে । আমার কিছুই নেই - এজাতীয় কথার সত্যতা কম , কারণ আর কিছু না থাকলেও এই না থাকাজনিত অভাববোধটি অন্তত আমার আছে । এইসব ফ্যালাসিতে যখন বেশ গভীর তখন আমাদের জিনসের হাঁটু ঘষটে ফুটপাথ ট্রামরাস্তাময় শুকনো রক্তের মতো ফোঁটা ফোঁটা শিহরণ জাগা জীবনযাপন করছি আমরা হাত রাখতেই দেওয়াল জুড়ে আমাদের ছায়া লেপটে শুধু রয়ে যাচ্ছে কিছু এলোমেলো রেখাহীন রং আর আমাদের গোপনে লেখা ক্রেয়নলিপির আলগা দাপট । ফলে কিছু বলার নেই একথা বলতে বলতেই অনেক কিছু বলা হয়ে যায় আর আমাদের মূক মুখে না বলা কথাগুলি ঝুলতে থাকে ঠোঁটের কোন থেকে ঝোলানো সিগারেটের ঠাট কায়দায় আমাদের না বলা কথাগুলির কোনো বলার কথা না থাকলেও ক্রমে অনেক কিছুই দেখি বলা হয়ে যায় । আসলে হয়তো বলা হয়না কিছুই । শুধু বলার ভান করলে মনে হয় কিছু যেন বলা হচ্ছে , কোন এক না বলা কথার ফাঁকে ফাঁকে শোনা যাচ্ছে আমাদের সকল না বলা কথাগুলির বলে ফেলা কথা ।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০০৬ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন