এই সংগ্রহের শেষ কবিতা / উৎপলকুমার বসু
তারপর ঘাসের জঙ্গলে পড়ে আছে তোমার ব্যক্তিগত বসন্তদিনের চটি । এবং
আকাশ আজ দেবতার ছেলেমেয়েদের নীল সার্টপাজামার মতো বাস্তবিক ।
একা ময়ূর ঘুরছে খালি দোতলায় । ওই ঘরে সজল থাকত ।
সজলের বউ আর ছেলেমেয়ে থাকত । ওরা ধানকল পার হয়ে ছলে গেছে ।
এবার বসন্ত আসছে সম্ভাবনাহীন পাহাড়ে জঙ্গলে এবার বসন্ত আসছে
প্রতিশ্রুতিহীন নদীর খাঁড়ির ভিতরে নেমে দুজন মানুষ তামা ও অভ্র খুঁজছে ।
তোমার ব্যক্তিগত বসন্তদিনের চটি হারিয়েছ বাদামপাহাড়ে ।
আমার ব্যক্তিগত লিখনভঙ্গীমা আমি হারিয়েছি বাদামপাহাড়ে ।
-------------------
Utpal Kumar Basu and his writings
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




