নাইটস্কুল (ভূমিকা) / উৎপলকুমার বসু
গোল হয়ে বোস তোরা , আজকের নাইটক্লাস অন্যরকম , সান্ডেলদের ছোট ছেলেটা এসচে তো , এই তুই এশ্চিস না এসিস নি , হাঃ হাঃ , শোনো কথা , বলে কিনা আমি এসিনি , কিন্তু তোর গলা কি আমি চিনি নে রে , আগরওয়ালাদের রোগা মেয়েটা আসবে না খবর পাঠিয়েছে , রোলকল হবে , দু-মিনিটের মধ্যে , তারপর কলা আর পাঁউরুটি , তারপর আজকের বিশেষ অতিথি যিনি কষ্ট করে এদ্দূর এশ্চেন , এখন বাথরুমে , তিনি কিছু বলবেন , তোরা গোল হয়ে বোস , কিন্তু ঝগড়া করিসনি , এই বাড়ির মালিক বটকেষ্টবাবুর মা-র বড় অসুখ , দোতলার ঘরে রয়েছেন , চিৎকার-চেঁচামেচি শুনলে স্কুল বন্ধ করে দেবেন , না না , মা কিছু বলেন নি , বলেছেন বটাবাবু , ওঁর ভাই গিরি নজর রাখছে , সে-ই গিয়ে দাদাকে লাগায় , চুকলি কাটে , আর বাইরে , আমাদের সামনে , বড় বড় কথা , শিশুই জাতির ভবিষ্যৎ , শিশুদের গড়তে হবে , আর ছাদের এই কোনাটুকু হপ্তায় তিনদিন , তা-ও সন্ধেবেলায় , ঘন্টাখানেকের জন্য ছেড়ে দিতে ওনার বুক ফেটে যাচ্ছে , কলার খোসা এই ঝুড়িতে , পাঁউরুটি গোড়াসুদ্ধ খাবি , অনুপস্থিত পাঁচ , উপস্থিত তের , এই সান্ডেল তোকে প্রেজেন্ট দেবো , না অ্যাবসেন্ট দেবো , আকাশের দিকে হাঁ ক'রে কী দেখছিস , মুখের নাল মোছ , ঐ যে উনি আসছেন , পঃ বঃ শিক্ষা আধিকারিক (সহকারী) , সলটলেকে বসেন , সোমেন বাবু , সোমেন্দ্রনাথ ঘোষ । প্রোমোটেড আই. এ. এস. রিটায়ারের ছ-বছর , বেলেঘাটায় বাড়ি , মেয়ে দিল্লীতে , বিয়ে হয়ে গেছে , ছেলে আসামের চা-বাগানে , নিজের বলতে এখন শুধু হাঁপানি আর আলসার আর ইউনিট ট্রাস্টে কয়েক লাখ , মেডিক্লেম , আর শরৎ রচনাবলীর ছ-টি কুপন , গিনি্নর চোখের ব্যারাম , আসুন , আসুন , মাঝের এই চেয়ারটায় , হ্যাঁ হ্যাঁ , বসুন , এই , এগিয়ে আয় না , সার-কে এক গ্লাস জল দে , না খেলেন , টেবিলে ঢাকা থাক , চা-টা ক্লাসের পরে হলে অসুবিধা নেই তো , যদি চান তাহলে ক্লাস চলাকালীন
উনি বাঙালি নন
উনি লালা , অবোধ , বাঁকেবিহারী , ভরদ্্বাজ , দ্্বাদশবেদী , উনি নাহার (মানে নেহেরু , যুগ যুগ জিও) , উনি সাগর , উনি গিরি , উনি কেন্দুপাতা , উনি লোহিত , উনি হাতিসিং , উনি বাঘনখ (আফজল-পূর্ব) উনি চিৎপাবন (গোখেল গোষ্ঠী , যুগ যুগ জিও) , উনি রউনাক , উনি যাদব , উনি ঠাকুর , উনি নাম্বুদ্্রি , উনি পটনায়েক
বস্তুত উনি বাঙালি ,
না আরো বেশি , ফ্রম মাইমানসিনহা , পূর্বপুরুষ ছিলেন পাহাড়ে বাঙাল , ভাগচাষী , বেগুনচাষী , সমপ্রতি উনিই যুক্তাক্ষর-বর্জিত সেই বিখ্যাত বইটি লিখেচেন , ওঁর স্ত্রীর পৌনঃপুনিক মন্তব্য হককলের লাইগ্যা ভাইবা ভাইবা উনীরে বইখান লিখছেন , বই তো নয় যেন কাঁটা বেগুন , কুলি বেগুন , মাকড়া বেগুন , নুকড়ি বেগুন , মুক্তকেশী , আউশা , গোষ্ঠ (ওরফে মার্বেল) এ হল গিয়ে দাদাভাইয়ের দেয়ালা , গলায় ঝুলছে আমলা-রাজনীতি ও সরকারী তেজাপাতার মালা তা-ও লোকে বিশ্বাস করে না বলে কন্টী কোথায় , পার্টিকার্ড দেখা , পার্টিশনের আগে না পরে
-------------------
Nightschool / Utpalkumar Basu Click This Link
bengali_poetry_ebook_nightschool01.asp
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৬ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




