আমার দক্ষিণ খোলা জানলা / মহীনের ঘোড়াগুলি
আমার দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
না শোনা গান তো পুরনো
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
আমার দক্ষিণ খোলা জানলায় ....
খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জাগায় আমার হৃদয়ে
ভালবাসা ....
খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জড়ায় মায়ায়
ভালো লাগায় ....
আমার উত্তর খোলা জানলায়
বাড়ে বয়স
যা কিছু স্মৃতি স্বত্ত্বায়
কাঁপে দারুন
বাড়ে বয়স
আমার উত্তর খোলা জানলায় ....
আমার দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায় ....
তাই দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই একান্ত দুপুরবেলায়
যা কিছু প্রিয় ভালো লাগা
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায় ...
---------------
আশির দশকের শেষ ভাগে মহীনের ঘোরা গুলি শহর জঙ্গল পেরিয়ে ঘাস খেতে আসে আমাদের বাঁশি জুড়ে উড়ে যায় যুবক গীটার আর কেঁপে ওঠে আমাদের বোধবসতি , সকল শহরযাপন ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




