অগ্রন্থিত কবিতা : 5 / উৎপলকুমার বসু
তুমি তো বৈচিত্রে নও , একটি নির্দিষ্ট রঙে স্থির হয়ে আছো
যার নাম ধূপছায়া । এ রঙের প্রকৃতি কেমন
তা যদি জানতে চাও তবে একদিন প্রবল
বৃষ্টির শব্দে জেগে উঠতে হবে । দেখে নিয়ো
জানলা খোলা । হয়তো বা বন্ধ আছে , কোনোটারই
কাচ নেই । কাঠের চেয়ার টেবিল জলে ভাসছে ।
আজ ছুটি , ছাত্ররা উধাও । তুমি একা বেকুব মাস্টার
ক্লাসরুমে ঘুমাচ্ছিলে । জেগে উঠলে এইমাত্র ।
---------------
Bengali Potery by Utpalkumar Basu
http://www.boipara.com/
bengali_literature_ebooks/
bengali_poetry_ebook_kuri1st01.asp
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



