বিবাগী / জেমস
জীবনের কাছ থেকে লেন দেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে
জীবনের কাছ থেকে লেন দেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে
ফিরে যাবে সবহারা একজন আজ রাতে
আলো আঁধারি ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী , একজন বিবাগী
নিজেকে উজার করা কষ্ট চলবে আজ রাতে
ক্লান্ত পথের আঁধার শুধু ফিরবে তার সাথে
নিজেকে উজার করা কষ্ট চলবে আজ রাতে
ক্লান্ত পথের আঁধার শুধু ফিরবে তার সাথে
তারপর সবটুকু পরাজয় মেনে নিয়ে
তারপর সবটুকু পরাজয় মেনে নিয়ে
আলো আঁধারি ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী , একজন বিবাগী
যে টুকু হয়ে গ্যাছে নষ্ট সবটাই এলোমেলো
জীবনের গল্পগুলো যেন রঙীন পাখা পেলো
যে টুকু হয়ে গ্যাছে নষ্ট সবটাই এলোমেলো
জীবনের গল্পগুলো যেন রঙীন পাখা পেলো
তারপর পুড়ে পুড়ে এক বুক ছাই নিয়ে
তারপর পুড়ে পুড়ে এক বুক ছাই নিয়ে
আলো আঁধারি ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাবে জুয়ার টেবিলে
জীবনের কাছ থেকে লেন দেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে
ফিরে যাবে সবহারা একজন আজ রাতে
আলো আঁধারি ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী , একজন বিবাগী ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



