বানভাসি / চন্দ্রবিন্দু
(কথা ও সুর : অনিন্দ্য)
কন্যা তোর জীবনভোর সর্বনাশই
বাঁধ ভেঙে জল এসেছে বানভাসি
সাবধানে সামলে থাকিস দিনকাল সর্বনেশে
(ওলো) তোর সাধের হাসি বনপলাশী দ্যাখনহাসি ডেমোক্রেসি যাবে ভেসে
ভেসে যায় ভেসে যায় যায় কলসী
বাঁধ ভেঙে জল এসেছে বানভাসি
জল উঁচু বললে উঁচু নীচু জল তল পাবি নে
(ওলো) তোর কাজলাদিদি শোলোক বলার ওপরতলার পেট্রোডলার নেবে কিনে
ভেসে যায় ভেসে যায় যায় কলসী
বাঁধ ভেঙে জল এসেছে বানভাসি
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



