বিপদ / অয়ন চক্রবর্তী
চলো , এখন বৃষ্টির দিনে আমরা গল্পের ছলে বিপদ সাজাই
এই ধরো বান এলো , ধরো বাজে পুড়ে গেল সব
বাঁধ ভেঙে ভেসে গেল আমাদের বাড়ি-ঘর , আপাত ঠিকানা
ধরো জলে ডুবে গেল কলতলা , ভেতর উঠান
আর আমাদের হাসি,
ঝড়ে উড়ে গেল বুঝি সমূদয় ভালবাসা , ভয় ...
আসলে এ সবই গল্প । সারাদিন বৃষ্টি হচ্ছে ,
বাদবাকি সব কিছু আমাদের ধ'রে নেওয়া খেলা
আর যা ঘটেছে , ঘটে , ঘটতেও পারে
সেসবও হয়তো কেউ ভেবেছে কেবল ...
----------------
তুমি / অয়ন চক্রবর্তী (সপ্তর্ষি প্রকাশন 2004)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


