"দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
খুলে দে নৌকা মাঝি যাবো মদিনা
একবার খুলে দে নৌকা মাঝি যাবো মদিনা
দে দে পাল তুলে দেএএ
দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে
হাসিলে হাজার মোতি কাঁদিলে মুক্তা ঝরে
পীরের রওশানিতে দুনিয়া গিয়েছে ভরে
নবীজীর বাতি জ্বলে মদিনার ঐ ঘরে ঘরে
ও দয়াল মুরশেদ যার সহায় তার পারের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা
নয়নে মদিনা
দে দে পাল তুলে দেএএ"
(পবনদাস বাউল)
====================
সে এক প্রবল পৌষরাতে তখন চাঁদ ফাটছে ঠা ঠা অন্ধকারে আর ডুবকিমাদকে বুড়ো ঘুঘুর মতো নিমগ্ন আমাদেরও হৃদয় শরীরে শুধু পবন বাউলের মাতোয়ারাপন ছড়িয়ে যাচ্ছে কেঁদুলির মাঠ আখড়ায় । সেটা বোধহয় 1990 সাল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


