প্রিয় সুর গানমালা : 13
১৮ ই এপ্রিল, ২০০৬ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সে রাতে আমাদের গয়া প্যাসেঞ্জার ভু-উ-স ভু-উ-স ক'রে দাঁড়িয়েছিলো নিয়মমতোই বোলপুরের স্টেশনমোরামে তখন কেউ ছিলো না তেমন শুধু আমাদের মাফলার শীত শহরের দিকে উড়ে যাচ্ছিলো বার বার মনে আছে চাঁদের আলো ছিলো খুব । হাঁটতে হাঁটতে আমরা পৌষের মাঠ পেড়িয়ে যেতে যেতে সেবার দেখেছিলাম উপমাহীন গাধার বিবাগ বাসর বসেছে তালবাগানের মাঝখানে সে এক অন্য প্লাবন । ভোররাতের ডিউটি শুরু হওয়ার আগেই আমরা তখন আখড়া মাঝে ধুনির ধিক ধিকে আগুন জ্বালিয়েছি ছোটোবড়ো নানা পাত্রে তখন একটু একটু দোতারা তুলছেন কালাচাঁদ দরবেশ আর কার্তিক দাস বাউলের খমকে খুব মৃদু গুন গুন । ভোর হয় খুব সন্তর্পনে ছিঁড়ে যায় বায়ু ও শুন্য নীপবীথির মোলায়েম কুয়াশার গাঢ় ধূসর চাদরে একটু যেন কমলা ছোপ লাগে আলগোছে ।
আর তখনি আকাশ বাতাস প্রান্তর উপবন খোয়াইয়ের ফিস ফিস শব্দমালা আলোড়িত করে কে যেন গেয়েছিলো :
"... মনফকিরা মনেরই কথা
ও আমার গুরুজি তা জানে রে
আমার গোঁসাইজি তা জানে রে
মন ফকিরা মনেরই কথা ..."
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা...
...বাকিটুকু পড়ুন
আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে...
...বাকিটুকু পড়ুনমুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুন
- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন