আপনার অ্যাকোয়ারিয়ামটি রাখার জায়গাটি ঠিক করে নিন সবার আগে ।
মাথায় রাখুন কিছু কথা:
1. এমন জায়গা বাছুন যেখানে সরাসরি রোদ আসে না , তবে একেবারে অন্ধকারও যেন না হয় । বাইরে রাখা বাঞ্ছনীয় নয় , কারণ আপনার মাছ ও গাছ তাতে হই হই ক'রে বাড়লেও , অ্যালগির কারণে আপনার ট্যাঙ্কের জল গাঢ় সবুজ হয়ে যাওয়ায় আপনি কিছুই দেখতে পাবেন না । মনে রাখবেন , স্বাস্থ্যেোজ্জ্বল ট্যাঙ্কের সৌন্দর্য বজায় রাখার একটি মূল চাবিকাঠি স্বচ্ছ জল ।
2. বাড়ির যে অংশে লোকজনের চলাফেরা বেশী সে স্থান পরিহার করার চেষ্টা করুন । লোকের চলাফেরার অসুবিধা তো হবেই , এমনকি বারে বারে সামনে দিয়ে লোক যেতে দেখলে আপনার মাছগুলি চমকে গিয়ে বার বার ছোটাছুটি করে ক্লান্ত হয়ে পড়বে সহজে এবং নিসপ্রভ হয়ে পড়বে ধীরে ধীরে ।
3. ছোটো জায়গা নয় , ফিসট্যাঙ্ক বা অ্যাকোয়ারিয়াম কিনুন আপনার স্থান ও সাধ্য অনুযায়ী যা সবথেকে বড় হতে পারে । মনে রাখবেন , আপনার মতোই আপনার মাছও ছোটো ছোটো জায়গায় আবদ্ধ থাকতে পছন্দ করে না । ফিস বোউল বা বোতল বা বয়াম - এ ধরনের ছোটো পাত্র ব্যবহার করা সাধারণত বাঞ্ছনীয় নয় । বড় অ্যাকোয়ারিয়ামের ঝামেলা বেশী , ছোটো অ্যাকোয়ারিয়ামে কম - এর ঠিক উলটোটি ঠিক । যত বড় অ্যাকোয়ারিয়াম , তত পরিচর্যা কম ও সুবিধাজনক ।
4. আপনার বাড়িতে শিশু বা কোনো পোষ্য থাকলে নিশ্চিত হয়ে নিন যে , অ্যাকোয়ারিয়াম তাদের নাগালের বাইরে থাকে ।
5. মাথায় রাখুন ইলেকট্রিক পয়েন্টের কথা । যেখানে ট্যাঙ্কটি রাখবেন তার কাছাকাছি কমপক্ষে দুটি প্লাগপয়েন্টসহ সুইচবোর্ডপ্রয়োজন হবে আপনার ।
===============
Nature Aquarium and Aqua Gardening
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৬ সকাল ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




