হাতকাটা হনুমানের ভীড়ে পুণরায় মনে পড়ে জানে-জানে , জানেনা-জানে , জানে-জানেনা আর জানেনা-জানেনার কথা (*) ও হাসি পায় হালকা এ জমানায় ফেকলু টাইটুপির ঝংকার দেখতে দেখতে পস্ট চোখে পড়ে হাতকাটা হনুমান তিনহাতে হামাগুড়ি কাটে কীবোর্ডময় হামলে পড়ে তার ন্যাজ গুলগুলির পোঁদপাকা পমপম থেবড়ে যায় ব্লগপাতায় আবার ডাক ওঠে হুকু হুকু- হুকু হুকু ।
------------
(*) জানে-জানে , জানেনা-জানে , জানে-জানেনা আর জানেনা-জানেনার কথা :
জানে-জানে : এই ব্যক্তি নিজে 'জানে' যে সে কোনো একটি বিষয় সম্পর্কে 'জানে' (জ্ঞানী ব্যক্তি!)
জানেনা-জানে : এই ব্যক্তি নিজেই 'জানে না' যে সে কোনো একটি বিষয় সম্পর্কে'জানে' (আপনভোলা আর কি!!)
জানে-জানেনা : এই ব্যক্তি 'জানে' যে সে কোনো একটি বিষয় সম্পর্কে 'জানে না' (বোকা হাবা সাদা মানুষ এই যেমন ধরুন আমি!!!)
জানেনা-জানেনা : এই ব্যক্তি নিজেই 'জানে না' যে সে কোনো একটি বিষয় সম্পর্কে কিছুই 'জানে না' (আমাদের হাতকাটা হনুমান দাদা!!!!)
(বিধিসম্মত সতর্কীকরণ : শেষের টুপিটি সবথেকে বিপদজনক!)
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৬ সকাল ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



