কিন্তু , এমন কতা তো ছেল নি ।
'সেরা' শব্দটি মেগালোমনের নিকট এক প্রকার চুষিকাঠি হ'য়ে ওঠে জেনেছি প্রায় ছোটবেলা থেকেই । তবে এ চুষিকাঠি বাঁশির মতো ফুঁ দিলেই হ্যামলিনের দরজায় ছোটাছুটি প'ড়ে যেতে পারে খুব আর ক্রমেই পিছিয়ে প'ড়ে বাঁশিওয়ালা এ ইঁদুরদৌড়ে যেন একমাত্র দ্্বিপদ মানুষ সে পায়ের গুনতিতে মার খায় ।
কিন্তু , এমন কতা তো ছেল নি ।
এ ব্লগমুলূকে চিপকে গেছি হরফটানে , আঙুল নাড়াতেই ভাষাবিহবল স্ক্রীন জুড়ে অক্ষরের পর অক্ষর জ'মে ওঠে ছিমছাম খুব সাজানো গোছানো - এ দৃশ্যে মোহিত হবো না? আমি কি অন্ধ , অক্ষরজ্ঞানহীন না বিজেপি? সামহোয়্যারইনকে এ পর্য্যায়ে চমৎকার একটি ধন্যবাদ দেওয়া যায় , দু'পায়ে দাঁড়িয়ে, এবিধ সুন্দর একটি বাংলা ব্লগ সাইট আমাদের হাতে খাবলা-খাবলি-কচলা-কচলির জন্য তুলে দেওয়ার জন্য । তবু সেরা ব্লগার হওয়ার রহস্যটি বোঝা যায় না । শুধু মনে হয়:
এমন কতা তো ছেল নি!!
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৬ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



