somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Asthma হাঁপানি কমান বাসায় বসে

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাঁপানি রোগীদের জন্য শীতকালটা বেশ কঠিন সময়। কখন বাড়াবড়ি রকমের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, সে জন্য তাঁদের সতর্ক থাকতে হয়। হিমেল শুষ্ক বাতাস, ধুলাবালি, উড়ন্ত রেণু, পাতার গুঁড়ো ইত্যাদির সংস্পর্শে হাঁপানি রোগীর অতি সংবেদনশীল শ্বাসতন্ত্র বেশি আক্রান্ত হয়। ফলে হঠাৎ বেড়ে যেতে পারে শ্বাসকষ্ট, কাশি ও বুকের আওয়াজ


জেনে নিন, এ রকম পরিস্থিতিতে কী করতে হবে
— শ্বাসকষ্ট যদি এতটাই বেড়ে যায় যে ঠিকমতো কথাও বলতে পারেন না, বুকের ভেতর বাঁশির মতো শব্দ হয় অথবা কাশির দমক বেড়ে যায়—বুঝবেন আপনার হাঁপানি মারাত্মক হয়ে উঠেছে। সঙ্গে জ্বর ও কাশি থাকলে ধরে নেওয়া যায়, জীবাণু সংক্রমণও হয়েছে। আর হাঁপানি রোগীদের ভাইরাস সংক্রমণ ও হঠাৎ জটিল রূপ নিতে পারে। তাই উপসর্গের এই পরিবর্তনগুলোকে ঠিকমতো গুরুত্ব দিন।
— হঠাৎ উপসর্গ বেড়ে গেলে প্রথমেই আপনার নিয়মিত ব্যবহার্য Inhaler প্রতি ২০ থেকে ৩০ মিনিট পর পর কয়েকবার নিতে থাকুন।
— শ্বাসতন্ত্র বেশি সংকুচিত হয়ে গেলে ইনহেলার ভেতরে প্রবেশ করতে পারে না। সে ক্ষেত্রে নেবুলাইজার যন্ত্রের (Nebulizer Machine) সাহায্য নিতে পারেন। বাড়িতে নেবুলাইজার থাকলে ভালো, নয়তো কাছের যেকোনো সেবাকেন্দ্রে গিয়ে তা নিতে পারেন। বাড়িতে ব্যবহার করলে ভালো করে হাত ধুয়ে চিকিৎসকের নির্দেশমতো ওষুধ ও স্যালাইন মিশিয়ে ব্যবহার করুন।
— হাঁপানি রোগীদের পিক ফ্লো মিটার নামক যন্ত্র (Peak Flow Meter) বাড়িতে রাখা উচিত। শ্বাসকষ্ট বাড়লে এই মিটার ব্যবহার করে তীব্রতা বোঝা যায়। সেখানে আপনার স্বাভাবিক শ্বাস গ্রহণ ক্ষমতার ৫০ থেকে ৭৯ শতাংশে নেমে এলে বুঝতে হবে সমস্যা বেড়ে গেছে।
— শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বল্পমেয়াদি স্টেরয়েড (Steroid) ওষুধের একটি কোর্স খাওয়া যায়। তবে সে জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আগেই এ বিষয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে পারেন।
— বাড়িতে ইনহেলার বা নেবুলাইজার ব্যবহার করেও কোনো সুফল না পেলে অবশ্যই হাসপাতালে যেতে হবে। কেননা হঠাৎ হাঁপানি বেড়ে গেলে তা থেকে মারাত্মক জটিলতা, এমনকি রেসপিরেটরি ফেইলিউর (Respiratory Failure) হতে পারে। হয়তো অক্সিজেন ও শিরায় ওষুধের প্রয়োজন হতে পারে।

healthbangla.com থেকে সংগৃহিত
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×