অস্ট্রেলিয়ার পুলিশ সদর দপ্তরের সামনে গোলাগুলি, নিহত ২ !!!!
যুক্তরাষ্ট্রে কলেজে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১০ !!!!!!
এই নিউজ গুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের নিরাপত্তা নিয়ে পশ্চিমাদের চুলকানি কতটা অমূলক ! নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে অস্ট্রেলিয়ার আসতে মানা তাহলে এসব ঘটনাগুলো কিভাবে তাদের নাকের ডগায় ঘটে ???? যদিও আমাদের দেশে একজন ইতালিও নাগরিক নিহত হয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার না আসার সিদ্ধান্ত ঘটনা ঘটার আগেই ! এখন দেখি আমাদের উচিত এসব দেশগুলোতে সতর্ক হয়ে চলা । অস্ট্রেলিয়া কি আসলেই নিরাপত্তার জন্য বাংলাদেশে আসে নি নাকি এটা ক্রিকেটীয় রাজনীতির ??? ক্রিকেট এক সময় একটি খেলা ছিল কিন্তু এটা এখন শুধু খেলা নয় ভালো ব্যবসাও বটে !!! ক্রিকেটে বাংলাদেশের উত্থান এই ব্যবসার জন্য তেমন শুভ নয় কারণ এই উত্থানের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পরেছে ক্রিস গেইলরা যারা বাংলাদেশের খেলোয়াড়দের চেয়েও বেশি দামে সেল হয়। আইছিঃছিঃ ব্যবসার স্বার্থে খুব বেশি দিন সেরা ৮ এ থাকতে দিবে না বাংলাদেশকে। আইছিঃছিঃর এখন নিয়ন্ত্রক ৩ মোড়ল ! এই ৩ মোড়লের আবার বড় মোড়ল ইন্ডিয়া !! ইন্ডিয়া কখনই চাইবে না অন্য কোন দেশের ক্রিকেটীয় আবেগ তার নিজ দেশের চেয়ে ছারিয়ে যাক । অস্ট্রেলিয়ার সাথে আমরা কালে ভদ্রে একবার খেলি !! এই ভদ্রে যেহেতু খেলা হল না আর হয়ত ২০২২ সালে।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



