somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের কিছু বাস্তবতা ............ কিছু কষ্ট ..... কিছু অতৃপ্ততা ।

২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সমাজে রয়েছে নানান বৈষম্য আর্থিক, সামাজিক , পেশাগত ইত্যাদি । এসব বৈষম্যের জন্য আমরা সরকার কে নানান ভাবে দোষারোপ করি । একটু চিন্তা করলেই দেখবো বৈষম্য ত রয়েছে আমাদের সৃষ্টিতেই !! কেউ কালো, কেউ বাদামি, কেউ সাদা আবার ধনী গরীব এসবত আছেই । পেশাগত ক্ষেত্রে দেখা যায় অনেকের শিক্ষা জীবন শেষ হওয়ার আগেই চাকুরী প্রস্তুত, সে যে খুব যোগ্যতা সম্পন্ন তা নয় কারন তারা ধনী ! তার বাবা মামা অথবা নিকট আত্মীয় আছে ভালো অবস্থানে । কিছু দিন পর বিয়ে করবে মধু চন্দ্রিমা হবে থাইল্যান্ডের পাতায়াতে , তারপর বাচ্চা হবে সুখী পরিবার । Land Cruiser এর পেছনের সিটে দুই বাচ্চা দুষ্টুমি করবে ও সামনে স্বামী স্ত্রী । সন্ধায় KFC তে হবে ডিনার।

আর আপনি মেধা সম্পন্ন গরীব …… দুঃখিত আপনার জন্য চাকুরী পাওয়া দুস্কর । পরিশেষে অনেক কষ্টে চাকুরী পেলেন টাকার জন্য পরিশ্রম করছেন খুব , বিয়ে করলেন কোন রকম। বাচ্চা কাচ্চাও একটু বড় হলো আপনি বললেন চলো এবার মধু চন্দ্রিমায় যাই ………স্ত্রী বলল ‘’ বুড়ো বয়সে ভীমরতি ‘’ । ছেলের টাকা হয়েছে বাবা মায়ের মুখেও হাসি । আপনি ভাবলেন এবার তবে KFC তে ঢুঁ মারা যাক !!!!! হঠাৎ কি থেকে কি হয়ে গেলো আপনি জ্ঞান ফিরে দেখলেন হসপিটালের বেডে শুয়ে আছেন ডাক্তার বলবে ডায়াবেটিস ত বাঁধিয়েছেন খাবার কন্ট্রোল !!!! আপনি মনে মনে ভাবছেন কি খেলাম সারাজীবন ??? এখন আবার কন্ট্রোল !!!! এক গাদা ওষুধ হাতে ধরিয়ে দিলো ।

ছোটবেলা থেকে সিগারেটের কুফল শুনতে শুনতে ভাবলেন কখনো এসব ছাইপাস খাবেন না যদি তাড়াতাড়ি মরে যান !!!! বয়স ৫০ এর পর দেখলেন হার্ট দুর্বল , হাই প্রেসার , ডায়াবেটিস সব দরজায় কড়া নাড়ছে !!! বয়স ৬০ হতেই একদিন ফিল্মের আনোয়ার হোসেনের মত কাতরাতে কাতরাতে স্ট্রোক করে মারা গেলেন আর আপনার বন্ধু সলিমুল্লাহ বিড়ি গাঁজা সমানে খেয়েও দুনিয়াতে দিব্বি ঘুরে বেড়াচ্ছে ।

ভদ্র ছেলে ভাবলেন প্রেম করবেন মেয়েও একটা পছন্দ হয়ে গেলো , মনের কথা বলাতে মেয়ে বলল বন্ধু ছাড়া অন্য কিছু আপনাকে ভাবতে পারে না !!! কিছুদিন পর দেখলেন আপনার গাঁজাখোর বন্ধু মন্টির সাথে মোটরসাইকেলে আকাশে চুল উড়িয়ে দিয়ে আপনার পছন্দ করা মেয়ে সা সাঁ করে যাচ্ছে আর আপনি বাসায় এসে ফেইসবুকে দেখলেন In a relationship with monty !! আপনি নিতান্তই লাইকার ।

এসব থেকেও বড় বৈষম্য সোমালিয়ায় জন্ম নেয়া না খেতে পারা কঙ্কালসার মানুষ আর আরব দেশ গুলোর মানুষ যারা আস্ত একটা দুম্বা নিয়ে খেতে বসে কিছুটা খাওয়ার পর পেট ভরে গেলে বাকিটা ফেলে দেয় !! আমাদের প্রতিপালক আল্লাহ্র কাছে অবশ্য এসব বৈষম্যের উত্তর আছে … তার মতে দুনিয়াটা সব মানুষের জন্যই পরীক্ষার জায়গা , ইবাদত করলে এবং সৎ ভাবে জীবন যাপন করলে পরকালে মিলবে জান্নাত । তবে গরীবের পরীক্ষার জন্য তার তৈরি করা প্রশ্নপত্র একটু কঠিন !!!! তবে সন্তুষ্টির জায়গা এটা যে full mark উত্তর দিতে পারলে গরীবের উত্তরপত্র (আমলনামা) সহজ করে দেখবেন আল্লাহ্ ।

পরিশেষে বলা যায় আমাদের সৃষ্টিকুল, সমাজ, সরকার, রাষ্ট্র , চাকুরী , পড়াশুনা সব জায়গায় বৈষম্য আছে থাকবেই এর মধ্যে থেকেই আমাদের চলতে হবে এবং সর্বোত্তম উত্তরপত্র তৈরি করতে হবে ।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

×