আমি দেশের যেকোনো ব্যাপারে আশাবাদী একজন মানুষ কিন্তু কোটার ব্যাপারে কেন যেন আশা করতে পারছি না । সংসদে প্রধানমন্ত্রী বলেছেন কোটার দরকার নাই কিন্তু ইতিহাস এবং বর্তমান বিবেচনায় বাতাসে অনেক কিন্তু যদি ভেসে বেড়াচ্ছে । জনগন উট চেয়ে খাসি পাওয়ার নজির আছে কিন্তু খাসি চেয়ে উট পাওয়ার নজির ত দেখি না তাও আবার এই কঠিন সময়ে । আন্দোলনকারীরা ১০% কোটা চেয়েছিলো তবুও ১৫ থেকে ২০% পেলেও সম্ভবত তারা খুশি মনে ক্লাসে ফিরে যেত কিন্তু তাই বলে ০% কোটা !!!!!!! আমার নেগেটিভ মনে যেসব ব্যাপার উঁকি দিচ্ছে ............................
উপাচার্যের বাসভবন ভাংচুরে ৪ টি মামলা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে । সম্ভবত আন্দোলনকারীদের মধ্যে উপরের সারির নেতাদের ঢুকিয়ে দেয়া হবে জেলে । অন্যদিকে কোটা থাকবে না বলে বলে সাধারণ ছাত্র ছাত্রীদের ঘুম পাড়িয়ে রাখা হবে ।
মাত্র ১২ দিন মেয়াদের সংসদে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হয়েছিলো কিন্তু কোটা বিলুপ্তির বিল সংসদে পাশ হয়ে সরকারী গেজেট প্রকাশে কত বছর সময় লাগে সেটাই দেখার বিষয় ।
হয়ত কোন সহৃদয়বান মুক্তিযোদ্ধা কোটা চেয়ে হাইকোর্টে হঠাৎ একদিন রিট আবেদন করে বসলেন ব্যাস কেল্লা ফতে ঝুলে গেলো কয়েক বছরের জন্য ততদিনে আন্দোলনকারী নেতারা মামলায় জর্জরিত আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন স্প্রিট শেষ ।
তবুও দিন শেষে আশা করি জননেত্রী শেখ হাসিনা তার কথা রাখবেন এবং এটা নিয়ে কোন রাজনীতি করবেন না । আজ সকালে একটা খবর দেখে বেশ মজা পেলাম '' কোটা বিলুপ্তির ঘোষণায় ছাত্র লীগের আনন্দ মিছিল '' !!!!! । বাংলা সিনেমার প্রয়াত দিলদারও সম্ভবত আমাদের এতটা বিনোদন দিতে পারে নি । অপেক্ষায় আছি এটা শুনার জন্য যে '' কোটা বিলুপ্তি ছাত্র লীগেরি আন্দোলনের ফসল '' ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




