somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা পারছি না কোরআন এবং সহি হাদিস আঁকড়ে ধরে রাখতে

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সবচেয়ে বড় পরিচয় কি ? এক কথায় আমরা মুসলিম । মহানবী (সঃ) এর পরিচয় এটাই ছিলো তিনি মুসলিম । কিন্তু আজকাল আমরা নিজেদের মুসলমান পরিচয়ের চেয়ে আরও বড় পরিচয় নিয়ে গর্ব করি ……… আমি হানাফি , আমি মালেকি, আমি আহলে হাদিস, আমি লা মাযহাবি, আমি রেজভি সহ আরও অনেক পরিচয় । কিন্তু মহানবী (সঃ) আমাদের পরস্পর বিভক্ত হতে কড়া ভাবে নিষেধ করেছেন।

ইসলাম বিভক্ত হওয়ার কারণটা মূলত রাজনৈতিক আবার কিছু ক্ষেত্রে হাদিসের ভুল ব্যখ্যা । শহরের শিক্ষিত মানুষের ধর্ম জ্ঞান কিছুটা থাকলেও ধর্ম প্রাণ নন, আবার গ্রামের মানুষরা ধর্ম প্রাণ হলেও ধর্ম জ্ঞান তাদের অনেক কম। আর তাই ধর্মীয় গোঁড়ামি গ্রামে প্রকট । বেশিরভাগ মানুষের ধর্ম জ্ঞান প্রচলিত কিছু সূরা এবং মাসলা মাসায়েল জানা পর্যন্তই সীমাবদ্ধ । তাই বিভক্তির রাজনীতিটা গ্রামে বেশি ফলে ।
খেলাফত বিতর্কে মুসলিমরা সবার আগে দুটি ভাগে ভাগ হয়
1. সুন্নি
2. শিয়া

সুন্নি মুসলিম কিছু দেশে নিজেদের আলাদা স্বকীয়তা, নিজস্বতা ধরে রাখতে ৫ টি ভাগে ভাগ হয় যা আমরা মাযহাব বলে চিনি ।
1. হানাফি
2. মালিকি
3. শাফিয়ি
4. হাম্বলি
5. জাহিরি (বিলুপ্ত প্রায়)

প্রত্যেক মাযহাবের ঈমাম গন তার আমলের সবচেয়ে বড় আলেম ছিলেন । তারা একাধারে গবেষক এবং হাদিস সংকলক ছিলেন কিন্তু সেই আমলে বুখারি তিরমিজির মত সহি হাদিস লিপিবদ্ধ না থাকায় তারা কিছু ক্ষেত্রে দ্বিধায় ছিলেন । এই দ্বিধায় থাকা ব্যপার গুল নিয়ে আমরা এক সময় গোঁড়ামি শুরু করে দেই ।
শিয়ারাও একই কারনে ২ টি ভাগে ভাগ হয়েছে
1. জাফরি
2. জায়েদি

কেবল ভারতীয় উপমহাদেশের হানাফিগণ আবার ৫ টি ভাগে ভাগ হয়েছেন
1. কাদিয়ানি
2. দেওবন্দি
3. ইলিয়াছি (তাবলীগ)
4. বেরলভী
5. মওদুদি (জামায়াত ইসলাম)

তারপরেও আহলে হাদিস, লা মাযহাবি, রেজভি, মাজার ভক্ত, ভাণ্ডারী, চরমনাই ভক্ত, চরসিনা ভক্ত এসব ত আছেই । সারা বিশ্বেই ছড়িয়ে রয়েছে এমন অসংখ মতবিরোধ ।
দুর্বল কিছু হাদিস এবং রাজনীতি এই দুটি কারনে মুসলিমদের মধ্যে অসংখ্য মতবিরোধ তৈরি হয়েছে যা মহানবী (সঃ) এর একটি হাদিস কেই সত্য প্রমান করে , তিনি বলেছিলেন আমার উম্মতরা পরবর্তীতে ৭৩ ভাগে ভাগ হবে এর মধ্যে একটি মাত্র ভাগ জান্নাতে যাবে। এই একটি মাত্র দল হলো সেই মুসলমানরা যারা সরাসরি কুরআন এবং সহি হাদিস মেনে চলে । এখন প্রশ্ন হলো আমরা দৈনন্দিন যেসব আমল করি তা সহি হাদিসে আছে কিনা আপনি কতটা নিশ্চিত ? নাকি বংশ পরম্পরায় চলে আসা আমল করি ? নাকি ওমক হুজুর করতে বলেছেন তাই করি ?

প্রত্যেক দোকানি আপনাকে বলবে এই জামাটায় আপনাকে ভালো মানাবে তবুও আপনি নিজে পরখ করে দেখে শুনে তারপর জামা কিনেন কিন্তু ধর্ম পালনের ক্ষেত্রে নিজে পরখ করে দেখেন না কেন ? জামা কিনার সময় ত বলেন না যে আমার পূর্ব পুরুষরা জুব্বা পরেছে তাই আমিও জুব্বা কিনবো কই আপনি ত লাল গেঞ্জি কিনলেন তাহলে ধর্মের বেলায় কেন বলেন যে আমার পূর্ব পুরুষরা ওই ভাবে পালন করেছে তাই আমিও ওই ভাবে করবো !!!!!

কোন ব্যাপারে একাধিক মত থাকতে পারে কিন্তু খারাপ সেটা যখন মনে করা হয় শুধু আমি বা আমরা সঠিক বাকি সব ভুল ! আমরা সবাই মনে করি আমরাই শুধু জান্নাতে যাওয়া ওই একমাত্র দল ! আসলেই কি তাই ? উত্তর টা নিজ গুনে খুঁজে দেখবেন । আমার লিখাটা কোন হানাফি বা আহলে হাদিস ভাইকে কষ্ট দেয়ার জন্য নয় । কিছু মুরুব্বীর ধর্মীয় গোঁড়ামির জন্য লিখা । ধর্ম সম্পর্কে কিছু বলার আগে একটু নিশ্চিত হওয়া দরকার যে তা কতটা যৌক্তিক ।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×