somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটা সংস্কার আন্দোলন ব্যর্থ হওয়ার নেপত্তে

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণজাগরণ মঞ্চ শতভাগ সফল একটি আন্দোলন যদিও এটা সরকারী পৃষ্ঠপোষকতায় তবুও । প্রায় দেড় মাস শাহবাগের পিচ ঢালা রাস্তা কামড়ে পরে ছিলো । শাহবাগ আন্দোলনে জনগন কচু পেলেও সরকার পেয়েছে টাটকা রসালো ফল । অন্তত একটা বিরোধী দলের কোমর ভাঙ্গা গেছে । চেতনা ত কেবলই হলোগ্রাম যুক্ত মোড়ক, বোতলের ভেতর বিষাক্ত রাজনীতি ।

বৈষম্য কখনোই আমাদের সাধারণ জনগনের পিছু ছাড়ে নি । প্রথমে ব্রিটিশ তারপর পাকিস্তানী আর এখন কোটা । ৭১ সালে যদি দেশ স্বাধীন না হত তাহলে হয়ত নিহত পাক হানাদার সেনা এবং আজকের রাজাকাররা কোটা সুবিধা পেত । দেশ স্বাধীন হওয়ায় বৈষম্য তার হাত বদল করেছে মাত্র , আমরা সাধারণ জনগন রয়ে গেছি সেই তিমিরেই ।

তবুও আশার আলো হয়ে এসেছিলো কোটা সংস্কার আন্দোলন কিন্তু আজ সেটা সরকারের কুট চালে ব্যর্থ হওয়ার পথে । ভাবতে কষ্ট লাগলেও বলা যায় ব্যর্থই । কারন এখন আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ছাত্রীদের কোমর ভাঙ্গার কাজ চলছে । সিসি ফুটেজ থাকলেও গ্রেফতার করা হচ্ছে না উপাচার্যের বাসভবনে হামলা কারীদের । উল্টো নজরদারিতে আন্দোলনকারীরা , রয়েছে গ্রেফতার আতংক । গতরাতে সুফিয়া কামাল হল থেকে বের করে দেওয়া হয়েছে আন্দোলনকারী কিছু ছাত্রীদের । পিএম সেদিন সংসদে বলেছিলেন, গভীর রাতে মেয়েরা রাস্তায় বেরিয়ে আসায় চিন্তায় ঘুমাতে পারেননি তিনি ! খুব জানতে ইচ্ছা হয় গতরাতে কেমন ঘুম হলো যখন গভীর রাতে মেয়েদের হল থেকে বের করে দেওয়া হয় ।

যা বুঝলাম কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজনীতিতে নেহাত শিশু । তাই তারা কোটা সংস্কার ইস্যুতে পিএম এর স্পষ্ট বক্তব্যই কেবল আশা করেছিলেন , এবং তাই দিয়েছেন বরং আরও বেশি দিয়েছেন । কিন্তু এখন যা মনে হচ্ছে ব্যাপারটা ছিলো এমন যে ‘’ বাবা এখন ঘুমাও হুম ... বিকেলে তোমাকে মেলায় নিয়ে যাবো ‘’ !!! মায়ের এমন কমিন্টমেন্ট শুধু বলার জন্যই বলা ।

তবে এই আন্দোলন ব্যর্থ হতই , এটা সফল হওয়ার নয় । আমি আগে অনেকবার এটা বলেছি যে এই সরকার জনগনের ভোটে নির্বাচিত সরকার নয় । আগামী নির্বাচনেও ক্ষমতায় আসতে জনগনের ভোটের দরকার হবে না সুতরাং জনগনের প্রতি সরকারের দায়বদ্ধতার জায়গাটা খুব ক্ষীণ । একটি নির্বাচিত সরকার অবশ্যই আন্দোলনে ভোটের হিসেব নিকাশ করতো । তাই সবার আগে আমাদের নিজেদের ভোটের অধিকার ফিরে পাওয়ার আন্দোলন করা উচিত তবে সেটা বিএনপির মত কোন দলের ছাতার নিচে নয় সম্পূর্ণ নিরপেক্ষভাবে । ভোট আমাদের শক্তির জায়গা এটা না থাকলে আমরা বৈষম্যের শিকার হবই । জয় বাংলা ।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×