এ দেশে তো আর তার আপন বলতে কেই নেই। কার জন্যে সে এ দেশে থাকবে। কিছু দিন আগে মারা গেছেন তার প্রাণের স্বামী ড. ওয়াজেদ মিয়া, এখন সে বিধবা। মনে অনেক কষ্ট, তার ওপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে হত্যা করা হয় শেখ মুজিবকে। জাতি বাকহীন হয়ে পড়ে ছিল সেদিন। মহান এ নেতাকে হারিয়ে আমরা হয়ে গিয়েছিলাম নেতৃত্ব হারা। মুজিবের জন্য আজো কাদেঁ বাঙ্গালী, বাংলার মানুষ। তার অভাব আমরা কোনদিন পূরণ করতে পারবোনা। কিন্তু এ মহান নেতাকে নিয়ে আওয়ামীলীগ খেলছে ছিনিমিনি খেলা। একটা লোক কোনদিন পৃথিবীর সবার কাছে ভাল হতে পারেনা। এখন কথা হচ্ছে হাসিনা চায় জোড় করে সবার কাছে ভাল লাগানোর জন্য। সবাই যেন তার পিতাকে ভাল বলে, কিভাবে বলবে তাদের জোড়াজুড়িতে এখন যে ভাল বলতো সেও খারাপ ভাবতে শুরু করেছে। শেখ হাসিনার উচিৎ ছিল মৃত পিতার সম্মানে রাজনৈতিক খেলোয়াড় না বানানো। এখন উল্টো গেছেন ফেসে। ক্ষমতায় আসার পর সবাই মনে করেছিল এবার হয়তো জাতির ভাগ্য পরিবর্তন হবে। বদলে যাবে আমাদের দিন, কিন্তু ঘটলো তার উল্টোটা। দিন বদলের পরিবর্তে নাম বদল, সন্ত্রাসী, চাদাঁবাজী, ধর্ষণ আবার এসব করে দোষ পাচানো হয় আরকে জনের ঘাড়ে। এখন অবস্থা হয়েছে ভূতের মুখে রাম রাম। আমি বলব আপনাদের এ হিংসাত্মক অবস্থা থেকে ফিরে আসতে হবে তা না হলে এ জাতি আজ আপনাদের ক্ষমতা দিয়েছে কাল আবার টেনে নামাতে দ্বিধা করবেনা। দ্রব্য মূল্য আপনাদের জন্য এক মহা ঝামেলা, এটা নিয়ন্ত্রণ করা আপনাদের একান্ত কর্তব্য। সব কিছুর দোষ যদি বিরোধী দল ও জনগণের হয় তাহলে আপনাদের ক্ষমতায় থেকে লাভ কি। নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন। আপনার ছাত্রলীগ বেপরোয়া ভাবে দেশে সন্ত্রাসী কাজ চালাচ্ছে। আপনি তাদের কিছু না বলে উল্টো বিরোধী দলের লোক বলে চালিয়ে দিচ্ছেন। এভাবে চলতে থাকলে এক সময় দেখবেন আপনার দলে কোন লোক নাই। সব বিরোধী দল হয়ে গেছে। আর দেশকে যেভাবে আপনি ধ্বংস করছেন তাতে একদিন কিন্তু আপনাকে জবাব দিহি করতে হবে। আপনি এ দেশে থাকতে না চাইলে দেশ ছেড়ে চলে যান, কেউ আপনাকে বাধা দিবেনা। কিন্তু যাবার আগে দেশকে জাহান্নাম বানিয়ে যাবেন তা কোনদিন দেশ প্রেমিক মানুষ মেনে নিবেনা। শেখ মুজিব এজন্য দেশ স্বাধীন করেন নাই। আপনি হয়তো পিতৃ হত্যার প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন, বিচার করুন কোন সমস্যা নাই কিন্তু প্রতিশোধ নিয়েন না, তাতে আপনা্রই ক্ষতি হবে, ক্ষতি হবে আপনার দলের। আপনি হয়ে যাবেন একা। দেশের মানুষ আপনাকে ঘৃণা ভরে স্মরণ করবে। আপনার প্রতি অনুরোধ শত কিছুর পরেও আপনিও একজন বাংলাদেশী, তাই বাংলাদেশকে ধ্বংস করবেন না। যেহেতু সবাই একদিন মরতে হবে সেহেতু দেশের মঙ্গলের জন্য কিছু করে যান, মানুষ আপনার জন্য দোয়া করবে আর পরকালে শান্তি পাওয়া যাবে।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।