somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ আর পুলিশের মধ্যে পার্থক্য দেখা দিচ্ছে

১৬ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[গাঢ়]ছবিঃ যুগান্তর পত্রিকার। ঈষৎ সেনসর করা হয়েছে।[/গাঢ়]


ছোট্ট মেয়েটি খেতে চাচ্ছিল না, মা পুলিশের ভয় দেখিয়ে খাওয়ানোর কৌশল অবম্বন করলেন। কিছুদিন পর মা মেয়েটিকে নিয়ে বাইরে বেড়াতে গেলে রাস্তায় দাঁড়ানো একদল পুলিশকে দেখিয়ে বলল, 'দেখছ ওই যে পুলিশ, খেতে না চাইলে তোমাকে মারবে।' ছোট্ট মেয়েটির কৌতূহলী জবাব, 'মা ওরা তো মানুষ, আমাকে মারবে কেন'।

শিশুটির জবাবে শতভাগ সত্যতা খুঁজে পেলেও আজকের রাজনৈতিক আন্দোলনের মাঠে পুলিশ আর মানুষকে আমরা আলাদা করে ফেলেছি। এ অবস্থা চলতে থাকলে পুলিশ জনগণের আর বন্ধু হিসেবে পাশে থাকবে না। মানুষ যত বেশি নির্যাতিত হবে তত বেশি ক্ষোভ আর ঘৃণা জন্মাবে পুলিশের প্রতি। দেশের অভ্যন্তরীণ আইন-শৃখলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সর্বোচ্চ প্রশাসনিক স্থরে এ বিপর্যয় ঠেকানো অতি জরুরি হয়ে পড়েছে। পুলিশ প্রশাসনের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য সামরিক বাহিনীকে তলব করার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। কারণ ক'দিন আগে গার্মেন্টস শ্রমিক আন্দোলনেঙ্খলা মালিক পক্ষ থেকে এ ধরনের দাবি সোচ্চার হয়ে উঠেছিল।

জ্বালাও-পোড়াও না করে এবং নেতাকর্মী আর সাংবাদিক নির্যাতনের শিকার না হয়ে কীভাবে আন্দোলন বেগবান করা যায় এটা ভাবা যেমন বিরোধী রাজনৈতিক শিবিরের জরুরি প্রয়োজন, তেমনি আন্দোলন প্রতিরোধের নামে পুলিশকে নির্যাতনকারীর পরিচয়ে তুলে না ধরে তাদের গর্বিত ভাবমূর্তি পুনরুদ্ধার এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে সরকারের উচিত জরুরি পদক্ষেপ নেওয়া। তা না হলে পুলিশ প্রশাসন দিয়ে আইন-শৃঙখলা রক্ষা করা সরকারের পক্ষে কঠিন হয়ে পড়বে।


[গাঢ়]সমকালের রিপোর্টঃ[/গাঢ়]
যুব মহিলা লীগ নেত্রী আয়শা খানম আশার বিয়ে ভেঙে গেছে। এই আশা, যাকে 12 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে বাংলামোটরে পুলিশ বিবস্ত্র করেছিল। পুলিশের বর্বরতা আশার আশা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। মেহেদিতে হাত রাঙানো হচ্ছে না তার। আগামী 28 অক্টোবর তার বিয়ের তারিখ ঠিক হয়েছিল। কিন্তু পত্রিকায় বিবস্ত্র হওয়ার ছবি ও বিবরণ ছাপা হওয়ার পর পাত্রপক্ষ মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে আপাতত বিয়ের পিঁড়িতে বসা হচ্ছে না তার।

বিস্তারিত দেখুনঃ
http://www.shamokal.com/details.php?nid=37297
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৩:৫১
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×