somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালো মেয়েদের অসুন্দর ভাবা কি রেসিজম? নাকি সমস্যাটা তার চেয়েও বড়?

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের বাংলাদেশে আজকাল কালো, শ্যামলা মেয়েদের কম সুন্দর বলা হলে তাকে রেসিস্ট বলা হয়। কেন আমি ঠিক বুঝতে পারিনা।



আমার কাছে রেসিজম মানে কোন এক বিশেষ বর্ণকে বেশি সুযোগ সুবিধা দেওয়া। যেমন ভোটাধিকারে, চাকরিতে, শিক্ষায় ইত্যাদি।
কিন্তু শুধু সৌন্দর্যের বিচারকে রেসিজম বলা যেতে পারেনা। যে দেশে বিভিন্ন বর্ণের মানুষ বাস করে, সে দেশে কোন এক বর্ণের মানুষকে বেশি attractive মনে হওয়া স্বাভাবিক। সেটা নিয়ে আমাদের শ্যামলা, কালো মেয়েদের এত চেচামেচি করার কি আছে? ছ্যাবলার মতো আমরাও সুন্দর সে কেমপেইন করতে হবে কেন? কই বেটে, মোটা ফর্সা মেয়েরা তো তা করছে না। সমাজের বিচারে তারাও তো অসুন্দর। সমাজ যখন মানছে না, তো কেন সমাজকে জোর করে নিজেদের সুন্দর ভাবানোর চেষ্টা করছি?

আমাদের দাবী হওয়া উচিৎ ঠিক আছে আমরা কম সুন্দর, কিন্তু সব মেয়েকে কেন সুন্দর হতে হবে? আল্লাহর সব সৃষ্টিই সুন্দর, কিন্তু একজনের বিচারে অন্যজন বেশি সুন্দর হতেই পারে। সব দেশেই এটা আছে। এটা সমস্যা না। আসল সমস্যা এটা না যে গায়ের রং মেয়েদের সৌন্দর্যের মাপকাঠি, আসল সমস্যা এটা যে সৌন্দর্যই নারীত্বের মাপকাঠি।

একটা ছেলে যতই অসুন্দর হোক না কেন বাড়ি, গাড়ি, শিক্ষার মাপকঠিতে এগিয়ে গেলে সমাজে কদর বাড়ে, পাত্রীদের লাইন পরে যায়। কিন্তু মেয়েরা দেখতে খারাপ হলে সব গুন = ০। কেন? ইশ্বরপ্রদত্ত গুন দিয়ে কেন বিচার করা হবে মানুষকে? যদিও পুরুষকুলের অনেক কষ্ট যে মেয়েরা মন দেখে না টাকা দেখে ভালবাসে। কিন্তু নিজেরা যে শরীরের প্রতি লোভকে ভালবাসার মর্যাদা দিয়ে রেখেছে সেটা সমস্যা না।(সব ছেলেরা এক না, অনেক ছেলে কম সুন্দর মেয়েকে ভালবেসে ধোকা খায়। তাদের প্রতি সমবেদনা যারা খারাপ শুধু তাদের নিয়ে বলছি)। আর মেয়েরা কখনোই টাকা দেখে প্রেমে পরে না, তারা সুইট, লাভিং, কেয়ারিং এসব দেখে প্রেমে পরে। Then reality strikes. মা বাবার প্রেসার, বাস্তবতা সবকিছু তাদের মাথা খারাপ করে দেয়। (কিছু কিছু মেয়ে নিজে থেকেই টাকাওয়ালা ছেলের পেছনে ঘোরায়, আর গরিব ছেলেকে পেছনে ঘোরায়। বিশ্বাস করুন এধরণের মেয়ের সংখ্যা তত বেশি না,যতটা আপনারা ভাবেন)।

পুরুষশাসিত সমাজে এটা হবেই। এটা কালো ফর্সার বৈষম্য না, নারী পুরুষের বৈষম্য। এজন্য Fair And Lovely বা যেকোন রুপচর্চার পণ্যের নারী ক্রেতা পুরুষ ক্রেতার চেয়ে অনেক গুন বেশি।

আজ এক পরিচিতাকে এরকম কিছু ফেস করতে দেখায় খুব বিক্ষিপ্ত মনাবস্থায় লেখাটা লিখেছি। দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর একথা বলব যে সৌন্দর্য নয়, গুনই হোক নারীত্বের প্রতীক, এবং পুরুষের নারীপ্রেমের প্রধান কারণ।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৭ রাত ৩:০৫
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

×