somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সামু পাগলা০০৭
কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

কিছু স্বপ্ন, কাচের চুড়ি এবং প্রতিশোধ (একটি কবিতা এবং আমার ব্লগীয় বইন রিপি) :) :)

০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই জানো? আমি তোমায় নিয়ে দেখেছিলাম স্বপ্ন কিছু
ভেজা চুলের পানি ছিটিয়ে ঘুম দেব ভাংগিয়ে
প্রচন্ড শীতে নেব একটু উষ্ণতা শক্ত করে জড়িয়ে
কাচের চুড়িগুলো পরাবে তুমি পরম যত্মে
টিপটা জ্যামিতি কষে বসাবে কপালের ঠিক মাঝখানে
কত লোভী ছিলাম না আমি তোমার পিছু?

শোন না! আমি তোমায় নিয়ে দেখেছিলাম কিছু স্বপ্ন
টাই পরিয়ে দেবার সময় নিঃশাসে ভরে নেব তোমার নিঃশাস
ব্যস্ত শহরে তোমার সরল চোখে খুজব একটু শান্তির আশ্বাস
তোমার হাজারটা আল্লাদ,পাগলামিতে যাব আমি বখে
আমার সব সুখের বিনিময় হোক তোমার সব দুঃখে।
কি ভীষন স্বার্থপরতায় ছিলাম না আমি মগ্ন?

তাইতো আমায় ছেড়ে বড় সুখে আছো তুমি
হাজারটা মাস, সপ্তাহ, দিন জুড়ে দেখা আমার স্বপ্নগুলো!
ভাংলে তুমি এক মূহুর্তে?
হায়রে কাচের চুড়িগুলোর সাথে শব্দ করে ভাংল আমার স্বপ্ন
চোখের পানি গুলো ছড়িয়ে গেল শুভ্র মুক্তোর মতো
বুকের ভেতরে পাজর গুড়িয়ে দেওয়া,
আত্মার অস্তিত্ব কাপিয়ে দেওয়া মারাত্মক ব্যথা আমার!
ব্যাথা এতদিন সামলে রাখা চুড়িগুলোর জন্যে!

একি! অবাক হলে? অপমানিত? আশাহত?
তুমি ঠিকই শুনেছ কষ্ট চুড়িগুলোর জন্যে
তোমার জন্যে নয়; একরত্তিও নয়
চুরিগুলো আমার সুখ দুঃখে সাথী ছিল
পরম যত্মে ভাংগনের আগ পর্যন্ত আগলে রেখেছিল
লাল নীল চুড়িগুলো আমায়!

তুমি ভেবেছিলে কাচের চুড়ির সমতুল্য মনটা আমার
পুতুল ভেবেছিলে আমায়, ফুটপাতে বিক্রি হওয়া সস্তা পুতুল!
তাই আমার চোখের পানির কারন হবার হারিয়েছ অধিকার
হায়রে আমার ভাংগা চুড়িগুলোর বেদনা নীলচে আকাশ সমতুল
চোখের প্রতিটি পানি শুধুই তোদের জন্যে!

অতঃপর তার প্রস্থান
মূল্যহীন কাচের চুড়িগুলোর ভাংগন
তোদের আড়ালে নিলাম আমি প্রতিশোধ মহামূল্যবান ।।

আচ্ছা কবিতা শেষ বা যেটাই লিখেছি সেটা শেষ। জীবনে প্রথমবার শখের বশে এই জনরায় লিখলাম। লেখার মান দেখেই বুঝে যাওয়ার কথা যে প্রথমবার দুঃসাহস করেছি। কারনটা বলি?
আমার ব্লগীয় বইন রিপির কারনে। হ্যা বোন না বইন, রিপিই কথাটা শিখিয়েছে হাহা। ব্লগে শুধু তিনজন মানুষকে তুমি বলি তাদের অনুমতিতে। বইন আমার একজন। বাবা মায়ের একমাত্র মেয়ে, ভাই বোন নেই। ভাইয়ের অতো শখ ছিলনা। খালি দুষ্টুমি করে জ্বালাত। কিন্তু একটা বোন খুব করে চাইতাম। তাই কেউ ভদ্রতা করেও বোন ডেকে ফেললে আকাশে উড়তে থাকি। আর আল্লাদ দিয়ে বইন বললেতো মাথার তার খুশিতে ছিড়ে যায়। তো একদিন বইনের ব্লগে বেড়াতে গেলাম, গিয়ে দেখি প্রচন্ড রোমান্টিক এক কবিতা লিখে রেখেছে। লোভী মনটা জেগে উঠল রোমান্টিক কিছু লেখার জন্যে। বইনের থেকে ইনস্পায়ারড হয়ে লিখেও ফেললাম। ওর মতো ভাল হয়নি বা বলা চলে জঘন্য হয়েছে কিন্তু লোভী মনকে তৃপ্ত করতে পেরে সুখী সুখী অনুভব করছি।
আমার ব্লগীয় বইন রিপিকে অনেক অনেক আদর, আল্লাদ আর ভালবাসা দিলাম। রাজকুমার সত্যিই স্বপ্নের রাজ্যে তোমাকে সারাজীবন অনেক সুখে রাখবে! You deserve to be happy. তয় বইন সালমান শাহ কিন্তু এখনো আমারই। :)

বইন এরকম কিছু বেশ আগে দেওয়ার ইচ্ছে ছিল, দুই সপ্তাহ পাসওয়ার্ড সমস্যার কারনে ব্লগে ঢুকতে পারিনি বিধায় এখন দিচ্ছি। ভালো থেকো।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ রাত ৯:০৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×