আকাশ!
১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে আকাশ!
তুমি কত বিশাল!
নাহি কেহ তুল্য তোমার
নাহি অবকাশ,
কোথায় মিলেছো তুমি?
নীল সাগরের মাঝে?
নাকি ওই অরুণ বনে?
হে আকাশ!
কত সাজো তুুমি?
কারো পরোয়া করো নাকো তুমি,
নিজেকে সাজাও আপন রঙে
কখনো নীল কখনো কালো,
কখনো সাদা মেঘের ভেলা
তোমার ওই রূপ দৃশ্য দেখে
কেটে যায় সারা বেলা।
হে আকাশ!
তুমি কত আবেগি
দেখেছি কত কাঁদিতে তোমায়
সকাল রাত দুপুর
চৈত্র মাসে দেখেছি আমি
কাঠ ফাটা রোদ্দুর!
হে আকাশ!
তুমি কত অপরূপ
বৈশাখ মাসে মনে থাকে
তোমার রূপে ভয়
কালো মেঘে সাজতে দেখে
কাঁপে এ হৃদয়!
হে আকাশ!
বর্ষাকালে তোমার রূপ
দেখিতে যে দায়
ভাসিয়ে দেবে কী এ বছরও
মনেতে সুধায়,
কাঁদো তুমি হাসো তুমি
খেলো আপন ঢঙে
কাঁদিয়ে সবারে সাজো তুমি
আপন সাতটি রঙে!
(C) আব্দুল্লাহ আল সাবা
কবিতাটি আমি লিখিনি। আর লিখতেও পারি না! এটি আমার ছেলের লেখা। অনেক ভুল ভ্রান্তি রয়েছে। নেই অন্তমিল ও অন্যান্য অনেক দোষেই হয়ত দুষ্ট এর ভাষাগত প্রয়োগ। তবুও এটি এখানে দিয়ে দিলাম একান্ত ইচ্ছার জন্য।
আশা করি পাঠক বন্ধুরা ভুলগুলো কমেন্টে উল্লেখ করে তা সংশোধন করে দিবেন।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন