তিন-চারজন প্রকাশকের হাত ঘুরে অশ্লীল অভিধা পাওয়া ‘গুহা’ উপন্যাসের পাণ্ডুলিপি ২০১৯ সালের মেলায় প্রকাশ না করার ডিসিশান নিয়েছিলাম। কিন্তু বইটি ২০১৯’র মেলায় প্রকাশ করার লোভ সামলাতে পারছিলাম না ! এই চিন্তায় আবার একজন প্রকাশকের সাথে আলাপ করলাম। আগেই অশ্লীল অভিধা পাওয়ার কথা তাকে জানালাম। তারপরও তিনি আগ্রহ দেখালেন। তার সাহসে আমিও সাহসী হয়ে পাণ্ডুলিপি পাঠালাম। ভয়ও ছিলো কিছুটা; আবার না অশ্লীলতার কথা শুনতে হয় ! কিন্তু সেটা শুনতে হয়নি। তিনি কিছুদিন পর জানালেন ‘গুহা’ উপন্যাসটি তারা প্রকাশ করবেন। তো ‘গুহা’ য় ডুবতে, উঁকি দিতে কিংবা নিমগ্ন হতে আগ্রহীরা তৈরি থাকুন। মেলার আগেই ‘গুহা’ প্রকাশিত হচ্ছে...
সানাউল্লাহ সাগর
২৯ নভেম্বর ২০১৮ খ্রি:
...................
‘গুহা’ একটি রোমান্টিক পত্রোপন্যাস...
লেখক : সানাউল্লাহ সাগর
প্রচ্ছদ: আল নোমান
প্রকাশনী: অনুপ্রাণন প্রকাশন
বইয়ের ধরণ: উপন্যাস [ পত্রোপন্যাস ]
প্রকাশকাল : জানুয়ারি ২০১৯
মলাট মূল্য : ২৪০ টাকা [ ২৫% ছাড়ে ১৮০ টাকা ]
যোগাযোগঃ
অনুপ্রাণন প্রকাশন
বি/৬৩-৬৪ কনকর্ড এম্পোরিয়াম কমপ্লেক্স,
কাঁটাবন (এলিফেন্ট রোড) ঢাকা।
বিকাশ একাউন্টঃ ০১৯১৯৫২০৪৭৩, ০১৬১৯ ৮০৯২৩৫
ওয়েব- http://www.anupranon.com

সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




