somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘গুহা’ যৌন বিশ্বাস, ব্যক্তি চিন্তার স্বাধীনতা, সমকালীন পীড়া ও নারীবাদ-নারী সামাজ চিন্তা ভিত্তিক একটি রোমান্টিক পত্রোপন্যাস...

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার চারটি মৌলিক বইয়ের মধ্যে এই প্রথম কাউকে নাম লিখে বই উৎসর্গ করলাম ! তাও মৃত মানৃষকে !! জীবনানন্দ দাশের বউকে !!!গুহায় প্রবেশ করতে কিংবা গুহা দর্শন করতে চলে আসুন...

‘গুহা’ একটি রোমান্টিক পত্রোপন্যাস...

সৌখিন ফটোগ্রাফার শুভ্র। তার পৃথিবী মমতাহীন শূন্যতায় ভরা। একে একে কাছের মানুষদের প্রস্থান তার জীবনকে ক্যামেরার ক্লিকের সাথে বন্দি করে ফেলে। এক সময় তার নিঃসঙ্গ জীবনে আসে দুঃখ ভাগ করে নেয়ায় আগ্রহী মানুষেরা। হয়তো তারা একই মানুষ। ভিন্ন তাদের নাম। তারা সেতু-ঋতু-রূপা অথবা স্বাতী। যারা শুভ্র’র মনস্তাত্ত্বিক ভাবনা-যৌন বিশ্বাস-উড়ন্ত নেশা ও বিপন্ন ক্ষতের সাথে ইচ্ছায় অনিচ্ছায় জড়িয়ে যায়। অথবা তারা কেউ না। শুধু শুভ্র। শুধু নিঃসঙ্গ একজন মানুষ। নিজস্বতায় নিমগ্ন। যে ক্রমশ ঢুকে যায় অচেনা এক জগতে! নিষিদ্ধ ভাষা ও চিঠির ভাঁজে...

দলে দলে ‘গুহা’ কিনতে বলবো না। কারণ ‘গুহা’ সবার জন্য নয়। ‘গুহা’ অগ্রসর চিন্তার পাঠকদের বই। তবে সময় সুযোগ হলে পড়তে বলবো।
‘গুহা’ যৌন বিশ্বাস, ব্যক্তি চিন্তার স্বাধীনতা, সমকালীন পীড়া ও নারীবাদ-নারী সামাজ চিন্তা ভিত্তিক একটি রোমান্টিক পত্রোপন্যাস...


হলদে খামে এখন আর চিঠি আসেনা। গলির মোড়ে দাড়িয়ে থাকা লাল বাক্সগুলো চলে গেছে ভাঙ্গারীর দোকানে। গাঁয়ের বধূরা এখন আর শোনেনা হরকরার ডাক। কিন্তু ভার্সুয়াল আগ্রাসনের অপপ্রভাবের ফলে চিঠি বা পত্র পাঠের পুরনো আবেগ ফিরে এসেছে মানুষের স্বভাবে।

সেই আবেগ অনুভূতির মূল্য দিতে গিয়ে লেখা হলো ‘গুহা’ পত্রোপন্যাস।

‘‘আমি কি অপরাধ করেছিলাম শুভ্র? তোমার আল্লাহ আমাকে এইরকম একটা পরীক্ষার মধ্যে কেন ফেললেন বলো। ছেলেটাকে এখন ক্রাচ কিনে দিয়েছি। ক্রাচে ভর দিয়ে একটু একট করে হাঁটতে পারে। ওর দিকে আমি তাকাতে পারি না। তাকালেই আমার চোখ ভিজে ওঠে। ওর কী দোষ বলো? ওর তো কোনো দোষ নেই। ওর একজন মা আছে।
একজন বাবারও দরকার ছিল। কিন্তু আমি গলা উঁচু করে ওর বাবার পরিচয় দিতে পারি না। এই যে নিজের এলাকা থেকে এতো দূরে এসে চাকুরী করছি, তা কেবল ওর বাবার পরিচয়টা গোপন করার জন্যই হয়তো।’’


বই : গুহা
লেখক: সানাউল্লাহ সাগর
প্রকাশনী: অনুপ্রাণন প্রকাশন
প্রচ্ছদ : আল নোমান
ধরন : পত্রোপন্যাস
পৃষ্ঠা : ১১২
মলাট মূল্য : ২৪০ টাকা

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯
স্টল নং-৫৬৫

অনলাইন পরিবেশক: rokomari.com / boibazar.com
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×