somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়ের দৌড়ে আবেগহীন সময়—কেবল ছুটছে...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একুশ শতকের এই সময়ে চিঠি ? না এই সময়ে কেউ চিঠি লিখে না! ব্যস্ত সময় মানুষকে নিজস্বতা থেকে ক্রমশই দূরে সরিয়ে দিচ্ছে। নিজের সাথে নিজের সম্পর্কও নষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সময়ের দৌড়ে আবেগহীন সবাই—কেবল ছুটছে। এই ছোটাছুটির মাঝেও কেউ কেউ নিজস্বতায় ডুবে থাকতে পছন্দ করেন। ডুবে থেকে নিজেকে আবিষ্কারের চেষ্টা করেন। ‘গুহা’ আমার লেখা তৃতীয় উপন্যাস। চিঠির ঘোরে ডুবে থেকে নিজেকে আবিষ্কারের চেষ্টা মাত্র।

আমি মূলত কবিতার মানুষ। কবিতার সাথেই ঘর গৃহস্থলী আমার। পরিকল্পিত জীবন-যাপন আমি করি না। লেখার ক্ষেত্রেও বিষয় ভিত্তিক পরিকল্পনা করে কোনো কিছু লিখতে বসি না। কিন্তু অনেক দিন ধরেই কথাসাহিত্যে কাজ করার একটা প্রস্তুতি চলছিলো। যদিও এরকম অতি-পরিকল্পিত বিষয় লেখা তৈরি করা সম্ভব কিনা সে বিষয় আমার যথেষ্ট সন্দেহ আছে। তারপরও প্রায় তিন বছর আগে যখন ‘গুহা’ লেখা শুরু করেছিলাম তখন অনেক বছর ধরে মাথায় চেপে বসা গল্পটাই কেবল মূখ্য ছিলো। অবয়ব নিয়ে কোনো পরিকল্পনা ছাড়াই আমি গল্পটাকে বমি করার চেষ্টা শুরু করি। এবং মাধ্যম হিসেবে চিঠিকে বেছে নিই। লেখা চলতে থাকে। আমিও সময়-অসময় চরিত্রের মধ্যে ডুবে থাকি। এমনও হয়েছে কোনো চরিত্র আমাকে এতোই প্রভাবিত করেছে যে লেখা থামিয়ে আমি দিনের পর দিন তার কথা ভেবেছি। তার সাথে সাক্ষাতের চেষ্টা করেছি। তার কান্নাকে নিজের মধ্যে ধরতে চেষ্টা করেছি। আবার গতি নিয়ে ফিরে এসেছি লেখার কাছে।

প্রকাশের আগেই অশ্লীল- ধর্মীয় বিতর্ক- সমাজ নিষিদ্ধ ভাবনার জন্য সমালোচিত হওয়া এ উপন্যাস সাহস করে প্রকাশের জন্য কৃতজ্ঞতা অনুপ্রাণন প্রকাশন’র স্বত্ত্বাধিকারী আবু মোহাম্মদ ইউসুফকে। তার এই সাহসিকতা বাংলাভাষাভাষী নারী-পুরুষদের স্বাধীন চিন্তায় নতুন কিছু যোগ করবে বলে আশা করি।

সানাউল্লাহ সাগর
০৯ ডিসেম্বর ২০১৮ খ্রি.
ধানমন্ডি, ঢাকা।
.............
বই: গুহা
লেখক: সানাউল্লাহ সাগর
প্রকাশনী: অনুপ্রাণন প্রকাশন
প্রচ্ছদ : আল নোমান
ধরন : পত্রোপন্যাস
পৃষ্ঠা : ১১২
মলাট মূল্য : ২৪০ টাকা
অমর একুশে গ্রন্থমেলা ২০১৯
স্টল নং -৫৬৫
অনলাইন পরিবেশক
অনলাইন পরিবেশক: rokomari.com / boibazar.com
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×