somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানাউল্লাহ সাগর
প্রকাশিত বইয়ের সংখ্যা ১৩ টি। (১০টি কবিতার বই, ২টি উপন্যাস ও একটি ছোটগল্পের বই।)

ফেসবুক সাহিত্যচর্চা ও লিটলম্যাগ আন্দোলন

১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্তমানে আমরা এক ধরনের ফেইসবুকীয় সাহিত্য চর্চা দেখি। অনেকেই ফেইসবুকে লেখা শুরু করেছেন। ফেইসবুকে লিখে চলছেন। তাদের মধ্যে কেউ-কেউ প্রতিদিন একাধিক কবিতাও লেখার চেষ্টা করছেন। বিভিন্ন গ্রুপের কল্যাণে তারা লিটলম্যাগের আদলে ম্যাগাজিন প্রকাশ করারও চেষ্টা করছেন। কিছুদিন আগে আমার এক বন্ধুর আমন্ত্রণে এমন একটি গ্রুপের আয়োজিত প্রোগামে কৌতূহলবশত গিয়েছিলাম। সেখানে একদল কবিতাকর্মীর সঙ্গে পরিচিত হয়েছি। যাদের কাউকেই আগে থেকে চিনতাম না। আড্ডা দিতে-দিতে বুঝতে পারলাম, বাংলা কবিতার এই দুর্দিনে তাদের ছাড়া বাংলা কবিতার উপায় নেই! কবিতা নিয়ে তাদের চিন্তাভাবনার কথা শুনে মনে হলো, বাংলা কবিতার ভবিষৎ নিয়ে তাদের ছাড়া চিন্তা করার আর কেউ নেই। আড্ডা দিতে দিতে তারা লিটলম্যাগ প্রকাশের আলোচনা শুরু করল, এক শ কবির কবিতা আর কয়েকটি গল্প, প্রবন্ধ গোছানো হয়ে গেছে। ব্যস, হয়ে গেল, লিটলম্যাগের কাজ!

আরেক দিন তো ফেইসবুকীয় কবি সম্প্রদায়ের এক সদস্য বাংলাদেশের লিটলম্যাগের গোষ্ঠী উদ্ধার করছিলেন। রীতিমতো আমাদের চার জনকে লিটলম্যাগের ওপর টিচিং দিচ্ছিলেন। জানালেন, তাদের একটা গ্রুপ আছে। সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ লিটলম্যাগ প্রকাশ করবেন। বর্তমান সাহিত্য সমাজে সেটা সাড়া ফেলে দেবে।ওই আড্ডায় আমি নতুন আর তিনি আমার অপরিচিত। তাই চুপ করে শুনছিলাম। প্রায় চল্লিশ মিনিট পর তিনি যখন থামলেন, তখন বাংলাদেশের কোন কোন লিটলম্যাগ পড়েন জানতে চাইলে তিনি কোনো লিটলম্যাগের নাম বলতে পারলেন না। সময়ের কয়েকটি ভালো লিটলম্যাগের নাম বলে তাদের কোনো লিটলম্যাগের চেহারা দেখেছেন কি না—জানতে চাইলে তিনি সামনে একটি কাগজ দেখিয়ে বললেন, এটা আমার দেখা প্রথম লিটলম্যাগ। দেখলাম ওই কাগজটি নতুন, যেটা লিটলম্যাগের আদলেই প্রকাশিত। যার সম্পাদনায় যুক্তরাও ফেইসবুকের পরিচিত নাম।

যাদের সঙ্গে কিছু দিন আগে আমার পরিচয় হয়েছে, তবে তারা ভালো কাজ করার চেষ্টা করছেন। এবার ভাবুন, এই লিটলম্যাগ বিশেষজ্ঞ যখন কোনো লিটলম্যাগ প্রকাশ করবেন, তখন ওই কাগজটির চেহারা কেমন হবে! আমি ফেইসবুকে কবিতা চর্চাকারীদের মোটেই অনুৎসাহিত করছি না। কিন্তু যেখানে কোনো রকম মান না দেখেই, এডিট ছাড়াই লেখা প্রকাশের সুযোগ থাকে, সেখানে লেখার মানোন্নয়ন করা আমার কাছে কষ্টকর বলেই মনে হয়। আর ফেইসবুকীয়ে এইসব গ্রুপ ভিত্তিক কবিতাচর্চায় ভালো লিটলম্যাগের পাঠ যেমন অবদান রাখতে পারে, তেমনি প্রত্যাশা করি ফেইসবুকে সাহিত্যচর্চা আর লিটলম্যাগের আদলে করা কাগজগুলোর উদ্যোক্তারাও ফেইসবুক গ্রুপের গণ্ডি থেকে বের হয়ে আরও গোছানো কাজ করতে পারলে, তাদের সাহিত্য আন্দোলন আরও বেগবান হবে।
.............
২১ সেপ্টেম্বর , ২০১৫/ চিন্তাসূত্র

পুরো লেখাটি পাঠ করতে নিচের লিংকে ক্লিক করুন
www.chintasutra.com/2015/09/ফটোসপ-রুচি-বনাম-ফেসবুকীয়/
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×