somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

একটি রাসায়নিক প্রেমপত্র

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তমা টলুইন,
পত্রের প্রথমে রইল এক বোতল ইথাইল এলকোহলের মিষ্টি ঘ্রানবিশিষ্ট শুভেচ্ছা । আশা
করি ভাল আছো । আমি কেমন আছি? তোমার দেয়ালঘু হাইড্রোক্লোরিক এসিডের
জ্বালাময় ক্ষত নিয়ে এখনও বেঁচে আছি । প্রিয়তমা, তোমার প্রতি আমার ভালবাসা
নিউটনের তৃতীয় সূত্র এর মতই চির সত্য । তোমার প্রতি আমার ভালবাসা স্প্রীং
নিক্তি দিয়ে পরিমাপ করা সম্ভব নয় ।
আমি তোমাকে আমার ভালবাসার ইলেকট্রন দান করে হৃদয়ের অস্টক পূর্ণ করতে চেয়ে
ছিলাম কিন্তু তুমি সে ইলেকট্রন গ্রহণ না করে নিস্ক্রিয় গ্যাসের মত আচরণ করলে।
প্রিয়তমা, তুমি যখন আমার সামনে আসতে তখন আমার নিজেকে হিলিয়াম গ্যাসের মত
হালকা মনে হত, দ্রুত উঠানামা করত হৃদয়ের ব্যারোমিটার । তোমার মুখ ভার দেখলে
আমার নাইট্রাস অক্সাইডের কথা মনেপড়ে যেত । কিন্তু তুমি আমার ভালবাসার মূল্য
দিলেনা । আর তোমার পরিবার সক্রিয়তা সিরিজে তোমার সাথে আমারঅবস্থান দেখালো ।
পরিশেষে একটা কথা তোমাকে বলি, আমিও ইউরেনিয়ামের মত ভালবাসা বিকিরণকরতে
করতে নতুন করে আবার অন্য আমি হিসেবে ফিরে আসব । তখন তুমি আমার শক্তির ধারে
কাছেও আসতে পারবেনা ।
ভাল থেকো ।
ইতি,
তোমার ফেনল
চিঠির জবাব
হে ফেনল,
তোমার বিহনে দিনগুলো আমার কাছে পচা ডিমের গন্ধওয়ালা হাইড্রোজেন সালফাইডের
মতো অসহ্য। আমার চোখে যেন কেউ ক্লোরোপিকরিন মেখে দিয়েছে, আর পিপেট থেকে
ফোঁটা ফোঁটা ডিসটিলড ওয়াটার পড়ারমতো আমার চোখ থেকে ঝরছে অশ্রুধারা।
তোমাকে পেয়ে আমার জীবনটা হয়েছিলোঅ্যামোনিয়াম ক্লোরাইডের মতো উদ্বায়ী, পানিতে
পড়ে যাওয়া সোডিয়ামের মতো দুরন্ত আর টার্নবুল ব্লু কিংবা রিনম্যানস গ্রীনের মতো বর্ণীল।
কিন্তু আমার বাবাকে আমি অতিঘন নাইট্রিক এসিডের মতো ভয় পাই। বাবা বলেছেন
জীবনটা অনেক কঠিন, এটা পারদের মতোতরল নয়। জীবনটা জারণ-বিজারণ বিক্রিয়ার
মতো সহজও নয়। তোমার মতো বেকারকে বিয়ে করলে আমার জীবন নাকি বিক্রিয়া শেষের
অধঃক্ষেপের মতো পরিত্যক্ত হয়ে তলায় পড়ে থাকবে। তাইতো পওলির বর্জন নীতি অনুসারে
আমি তোমায় বর্জন করেছি। তবে হাল ছেড়োনা - মারি কুরি কিংবা অঁরি বেকরেলরা যেমন
তাদের গবেষণায় হাল ছাড়েননি। একটাচাকরি জোটাও, নিজেকে স্বর্ণ কিংবা প্লাটিনামের
মতো নোবল মেটালে পরিণত কর। তারপর নিশ্চয়ই পর্যায় সারণীতে তোমার অবস্থান উন্নত
হবে। তখন আমার ইস্পাত-হৃদয় বাবার হৃদয়ের গলনাংকও অনেক কমে আসবে। সেদিন
পরিবারের সম্মতিতে আমরা দুজনে মিলিত হব, যেভাবে মিলিত হয় সোডিয়াম আর ক্লোরিন।
সেদিনের অপেক্ষায় রইলাম।
ইতি,
প্রিয়তমা টলুইন
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×