তোমাকে ভালবাসি বলেই
এই বৃষ্টি ভেজা ঘুম ভাঙ্গা ভোরে
মৃত্যু হয়েছে বিষাদের,
হাতরে খুজেঁছি তোমায়,তুমিও যে খুঁজেছ সেও ত জানি,
অথচ আজ দুজনেরই একাকীত্ব মুখ লুকিয়েছে।
তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে দাড়িয়েছে
তোমাকে ভুলে যেতে হলে পৃথিবীর সমস্ত আলিঙ্গনকে ভুলে যাব
অনেকগুলো স্মৃতি শত শত চুম্বনকে ভুলে যাব,যা হৃদয়ে লেপটে আছে
ভুলে যেতে হবে বুকের ভেতর এক মানবীর উদাম নৃত্য
তারচেয়ে চল এক কাজ করি,ভুলে যাই তুমি আমি
সকল কষ্ট,এ নিষ্ঠুর পৃথিবী ও একটি আর্তনাদ
ভুলে যাই ভালবাসার বিপরীতে,হিরোশিমার প্রলয়
চলো একটা পৃথিবী তৈরী করি,যেখানে তুমি জড়িয়ে আছো
চলো আরেকবার বুকপাঁজরের খাঁচা তৈরী করি,যেথায় শুধু তুমি থাকো
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




