পৃথিবীতে কত মানুষ হাজার কোটি,তাতে আমার বয়েই গেছে
আমি ভাবি পৃথিবীটা কেবল তোমার আর আমার,বাকি যে সব অদৃশ্যতায়,
সবাই খালি সাইট চরিত্রে অভিনয়ে দিচ্ছে সময় অথবা সব জীবন নিয়ে
করছে কত হিসেব নিকেশ জীবন জুড়ে হাজার পাতায়।
হাজার হাজার মানুষ যদি দুঃখ দেয় তোমায় আমায়
আমি তো জানি তুমি আছো,এক নিঃশ্বাসে উড়িয়ে দিতে পারো
আমার সব দুঃখকে করতে পরো ঝেটিয়ে বিদায়,
একটা পাঁজরভাঙ্গা আলিঙ্গনে রাখতে পারো তোমার মাথা আমার জামায়।
নিংড়ে নিয়ে লাল ঐ ঠোঁটের উষ্ণতা দিয়ে নিজেকে আমি সতেজ করি
এর চাইতে মধুর পরশ কোথায় আছে আর কি লাগে বেঁচে থাকতে?
রবি ঠাকুর কবি নজরুল তাদের কাছে ফালতু আমি বড্ড মিছে
তবু তুমি ছুয়ে দিলে আধম আমি লিখতে গিয়ে হৃদয় হতে কলম দিয়ে রক্ত ঝড়ে।
আমার ওসব লাগে না কিছুই,অমৃত আমি -তাও চাইনা ,তোমার ছোঁয়া পেলেই
আমি তোমাকে পাই দিনের মধ্য মরছি শত,তুমি ছাড়া কেউ দেখেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

