somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-১৬

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মেয়ে শোন,
তোমার কাছে অনেক কিছু চাইনা আমি, অল্প ক'টা ইচ্ছে পূরন করতে চাই।
অল্প কিছু আবদার,অল্প কিছু ভাললাগা এক জীবন এইতো আর কিছু না,আমি আসলে অসম্ভবে বিশ্বাসী নই।তোমাকে চেয়েছি আমি জীবনের স্বাভাবিক নিয়মে।কি জানবে না আমার ইচ্ছে গুলো,তোমাকেই তা বলি
জীবনের সবচে সুন্দর সকালটা যখন সূর্যের প্রথম আলো তোমার মায়াবী মুখে পড়ে চিকচিক করবে সে সৌন্দর্য আমি উপভোগ করতে চাই।
এক পূর্নিমার রাত ছাদে তোমার সাথে বসে কাটাতে চাই,এক ঝুম বৃষ্টিতে চায়ের কাপ হাতে তোমার পাশাপাশি হাঁটতে চাই,হুডখোলা রিক্সায় পুরো শহর বৃষ্টির পানিতে কাকভেজা হয়ে ঘুরতে চাই তোমার সাথে।তোমাকে জাপটে ধরে আগামী ভবিষ্যৎ এর আগমনী গান শুনতে চাই।যখন অভিমানে চুপচাপ আড়াল হতে চাইবে, শক্ত করে আগলে রাখতে চাই।
তোমার একটুখানি খুনশুটি, একটু ন্যাকামি, একটু আহ্লাদ দেখানো বিরক্ত ও রাগী স্বাসন গুলো উপভোগ করতে চাই।
তোমার সাথে নেপালের বড় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের ভেতর লুকাতে চাই,মালদ্বীপে সাগরের নিচে রঙিন মাছেদের ভিড়ে তোমার সাথে হারাতে চাই।পিঠে প্যারাসুট বেঁধে ওই আকাশ হতে তোমার হাত ধরে লাফ দিতে চাই,একটা উজ্জ্বল বিকেলে চুপচাপ তুমি আমার কাঁধে মাথা রেখে বসবে এতটুকু চাই।কোন দীর্ঘশ্বাস মাখা সন্ধ্যায় চোখ বুজে শক্ত করে ধরে জাপটে রাখতে চাই,ঘুমহীন কোন রাত্তিতে তোমার পাশের বালিশটায় মাথা রেখে, নিঃশব্দে তোমার ঘুমন্ত নিঃশ্বাসের শব্দ শুনতে চাই।আর কোন মিষ্টি ভোরবেলায়, ঘুম ভেঙে তোমার একটুখানি ভালোবাসা মেশানো দৃষ্টি দেখতে চাই।বিশ্বাস করো,এতটুকু পেলে আমি আর কিচ্ছু চাইনা,এক জীবনও চাইনা,মাত্র এই সখগুলো পূরন করতে চাই।
যতগুলো দিন হলে পুরোপুরি বিরক্ত হবে না তুমি, একঘেয়ে লাগবে না আমাকে,যতগুলো দিন হলে বাকী জীবনটা শুধু স্মৃতি গুনে গুনে পার করে দেয়া যায় ঠিক ততগুলো, তার চেয়ে একটুও বেশী চাই না, একদম না
জানো বহুদিন চাঁদ দেখা হয় না।মাঝে মাঝে প্রচন্ডভাবে চাঁদটা দেখতে ইচ্ছা করে। মনে হয় লকেটের মত মিষ্টি চাঁদটাকে আমার চাঁদের পাশে বসে উপভোগ করি।যখনই একথা ভাবি তখনই তুমি দূরে থাকার ক্ষত গুলো কেমন জানি মাথা চাড়া দিয়ে উঠে। জানি তোমাকে অনুভব করাটা বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু কি করা মন বেটা বড় বজ্জাত, বড় বেশি বেয়াড়া। আমার কথা না শুনলে কি করবো? এক জনইতো তুমি আমার,আরতো কেউ তোমার মত নেই। আচ্ছা তুমি কি চাদ দেখ?অবশ্য চাঁদ যে তোমার চোখের মায়াবী গভীরতায় প্রতিদিন ডুব দেয়,তুমি চোখ মেললেই মায়াবী আলো এসে পড়ে তোমার চোখে। আর আমি চাইনা তোমার ও চোখ অন্য কেউ দেখুক,শুধু আমি ওখানে হারিয়ে ফেলতে চাই নিজেকে। তাইতো চাঁদের আলো আর আমি আর খুজি না।তুমি চোখ মেললেই শত আলো এসে পড়ে আমার চোখে,হুমম ভাবছো পাগলামি,হুমম আমিতো বদ্ধপাগল হয়েছি তোমারই জন্যে, কি করবো বলো? ভালোবাসিতো..........
ইংরেজীতে কিছু কথা আছেনা"Even If I Have Hundreds Of Reasons To Be Sad,
Thousands Of Reasons To Frown,
Millions Of Reasons To Cry,
You Are The Only Reason I Need To Smile
কথাটা হয়ত মিলে গেছে আমার জীবনে,আমার জীবনে তুমি সত্য তুমি সত্য তুমি সত্য বাকি সব মিথ্যে।
সহজ ভাবে বলি মেয়ে আমি তোমাকেই চাই,এখানে কোন ইফ,হাউ,নো,কুড বা বাট নাই।আমি তোমাতেই মজে আছি।
ইতি
মায়াবতীর পাগল মেঘবালক
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০১

লিখেছেন রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭



এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

কাঁটাচামচ বিতর্ক....

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫

কাঁটাচামচ বিতর্ক....

বাঙালির একদল তথাকথিত ভদ্রলোকের এখন মহাসংকট! তারেক সাহেব কাঁটাচামচ কোন হাতে ধরেছেন, ছুরি কোন হাতে রেখেছেন- তা নিয়েই জাতীয় চরিত্রের ময়নাতদন্ত চলছে! যারা সমালোচনায় নেতৃত্ব দিচ্ছে- তাদের কয়েকজন দুস্ত... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×