প্রচন্ড উন্মাদের মতো শান্তি শেষে
আমার অতি ক্ষুদ্র বীর্যানু
তোমার জরায়ুতে প্রবেশ করে দি।
তুমি মাসের পর মাস অসহ্য যন্ত্রনা
সহ্য করে নির্মাণ করতে থাকো
অনাগত ঐ নবজাতককে।
তার অবাধ্য অত্যাচার তুমি বহন করে
চলেছো তোমার জঠরের ভিতর!
অবশেষে দশ মাস পর
তোমার শরীর নিঙড়ে ভুমিষ্ঠ হয়
নবজাতকটি।তারপর?
তারপর আমি বলি, আমরা বলি,
সমাজ বলে, রাষ্ট বলে
আমিই শিশুটির পিতা,
আমিই শিশুটির জম্মদাতা!
তখন পুরো কৃর্তীত্ব, পুরো অধিকার আমারই।
তখন তোমাকে কেউ চিনে না!
সত্যি তোমার জন্য আমার দুঃখ হয়,
তুমি অসহ্য জ্বালা যন্ত্রনা সহ্য করে
নবজাতকটিকে নির্মান করেছো,
অথচ রাষ্ট সমাজ বলে উল্টোটা,
আমিই নাকি শিশুটির জম্মদাতা!
চিন্তা করি,
আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ কতোটা নিচু শ্রেণীর?
জম্মদাতার কৃর্তীত্বটা তোমাকে দিতে তারা কতোটা কুন্ঠাবোধ করে!
এই জন্য একজন পুরুষ হিসেবে আমার লজ্জা হয়।
ধিক এই ইতরের সমাজকে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


