somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-১৭

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মায়াবতী,
শুধুমাত্র "ভালো লাগে" দেখেই আমি তোমাকে ভালোবাসি না,এমনকি মাথার মধ্যে সারাটাদিন তুমি বিরাজ করো তারজন্যেও না,তোমার কথা ভাবলেই মনে করলেই মনে অদ্ভুত শান্তি লাগে -তার জন্যেও না !!
তোমার কাছ থেকে সব সময় শুধু আনন্দ পাব,তোমার সাথে সারাক্ষণ খুশি থাকব, ভালো লাগার অনুভূতি অনুভব করব - এমনটা হয়তো সবসময় হবে না।হয়ত মাঝ মাঝে তোমার কাছ থেকে আমি কষ্টও পেতে পারি ভীষণ কষ্ট।কিন্তু কথা দিচ্ছি আমি সেদিনও শক্ত করে তোমার হাত ধরে পাশে থাকব,একসাথে চলব।
তোমার ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখলেই যেমন নিমেষেই তোমার মন ভালো হয়ে যাবে,তেমনি তার চোখের কোণে এক ফোঁটা পানিতেই তোমার মন খারাপ হয়ে যাবে।তোমার প্রতিটা ব্যর্থতার পর হতাশাগুলা অবশ্যই আমাকে ছুঁয়ে দিবে, তোমার প্রতিটা কষ্ট আমার বুকে এসে বিঁধবে তোমার প্রতিটা অভিমানে আমাকে অপরাধী মনে হবে,আমি সদাই তা প্রশমন করতে ব্যাস্ত থাকব।
তোমার উপর মেজাজ গরম করা রাগ,তোমার অবহেলার শত দুঃখ,তোমার চুপ করে থাকার হতাশা আর আমাকে শত কষ্টের দেয়ার পরেও ভালোবাসা এমনই অটুট থাকবে,যেমনটা আমি মাঝে মাঝে আম্মুর সাথে করি রাগ হলে বলি দূর যাও আজ খাবনা কিন্তু মাঝরাতে গিয়ে বলি মা ভাত দাও ক্ষিদা লাগসে।
তুমি আমি সবসময় একই সাথে শুধুমাত্র সুখে থাকলেই যে ভালোবাসা হবে তা কেন?বরং তোমার কষ্ট আমাকে আর আমার কষ্ট তোমাকে ছুঁয়ে যাবে এর মাঝেও আমাদের ভালোবাসা অটুট থাকবে,আমি তোমাকে মাথা খারাপ করা লবনের মত ভালবাসব,আজীবন।শুধু ভালোলাগার অনুভূতিগুলোই না, তোমার প্রচন্ড খারাপ লাগা কষ্টগুলো আর হতাশাগুলোও আমাকে ছুঁয়ে যাবে,যে দিন তোমার মন খারাপ থাকবে পুরো পৃথিবীর সাথে আমি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করব,একটার পর একটা হরতাল দিব,যতক্ষন না ঐ মুখের গ্রহন পূর্নিমার আলোয় রুপান্তরিত না হয়।
আমি এতটুকু বলতে পারি কেবল মিষ্টি বসন্ত হয়েই ভালোবাসা আসবে না বরং মাঝে মাঝে সাইক্লোন হয়েও ভালোবাসা আসবে তা সবকিছু ভেঙ্গে নতুন করে সৃষ্টি করবে শ্যামল ভালবাসার,কখনো কখনো কাঠফাঁটা রোদ হয়ে ভেতরটা পুড়িয়ে দিবে কিংবা মেঘ হয়ে কিছুটা সময় জমে থাকবে ,তারপর হুট করে বৃষ্টি হয়ে ঝরে পড়বে পড়ুক কোন ক্ষতি নেই,ঐ মায়ময় নন্দিনীর কাছ থেকে সত্য ভালোবাসা পাওয়ার জন্যে জ্বলে পূড়ে মরতে আমার কোন সমস্যা নেই।
তার পরেও হয়ত কিছু কিছু রাত, ফিরে ফিরে আসবে। চোখ ভিজে যাবে, মন পুড়ে যাবে। ইনবক্সের কোনে পরে থাকা ভিশন রকম মুখস্ত হয়ে যাওয়া কথামালা, নতুন করে মুখস্ত করে কেটে যাবে স্যাঁতস্যাঁতে রাত গুলো। কাঁপা কাঁপা আংগুলে কিবোর্ডের বাটনে আরও একবার দীর্ঘশ্বাস লেপটে দেয়া। বুক চিনচিন করবে। বুকে চিনচিনে ব্যাথা থাকলে মন 'তুমি ছাড়া কিছু ভাল্লাগেনা রোগে' আক্রান্ত হবে। "তুমি ছাড়া কিছু ভাল্লাগেনা" রোগ বড় ভয়ংকর রোগ,ক্যানসারের থেকেও ভয়াবহ। এমন রোগে সকাল বিকেল মরে যেতে ইচ্ছে করে। এমন রোগে তোমার মায়াময় চাহুনীতে বা তোমার হৃদয়ে ডুবে মরতে ইচ্ছে করে।
আমার একটা ইচ্ছে আছে বুঝতে পরী,যদিও খুব বড় কিছু নয়,তুমি শুনবে একবার শুনেই দেখনা।তা হলো এক ঝুম বৃষ্টির রাতে ভালোবেসে তোমায় জড়িয়ে ধরতে চাই! না, না সেটা বৃষ্টির শীতল রাতে উষ্ণতা পাওয়ার জন্য নয়, নয় জৈবিক মত্ততার জন্য! সেটা শুধুই তোমার কানের কাছে মুখ রেখে ভালোবাসি বলার জন্য! যে "ভালোবাসি" শুনে প্রচন্ড শক্তিতে তুমি আমায় আকড়েঁ ধরো আর আমি অনুভব করি তোমার প্রতিটি হৃদস্পন্দন!বলবে এটা স্বপ্ন,হ্যা স্বপ্নইতো তুমিও তো আমার কাছে স্বপ্নেরই মত।
তুমি দেখো, আমি শুধু তোমার জন্যই মারা যাবো। অথচ সবাই দেখবে আমি দিব্যি হেটে চলে বেড়াচ্ছি, দিব্যি কথা বলছি, ঘুরে বেড়াচ্ছি। আলো বাতাসটুকু ঠিকই নিচ্ছি। তুমি তো জানো, বেঁচে থাকতে আলো আর বাতাস লাগেনি কারো কোনোদিন! বেঁচে থাকতে লাগে একটুখানি নিঃশ্বাস, নিঃশ্বাস নিতে লাগে বেঁচে থাকার দু-তিন মুঠো বেয়াড়া ইচ্ছে।দু তিন মুঠো বেয়াড়া ইচ্ছেতেই মিশে আছো তুমি, জানো তো?তুমি হলে আমার আর কিছুই চাই না,এ পৃথিবীও না।
তোমার বখাটে মেঘবালক
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৮
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×